ফরিদপুরের ভাংগায় ওয়ান স্টপ সার্ভিসের মাধ্যমে শিক্ষানবিশ ড্রাইভিং লাইসেন্স প্রদান - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ২৭, ২০২০

ফরিদপুরের ভাংগায় ওয়ান স্টপ সার্ভিসের মাধ্যমে শিক্ষানবিশ ড্রাইভিং লাইসেন্স প্রদান

সঞ্জিব দাস, ফরিদপুর :
মুজিব বর্ষ উপলক্ষে জনগনের দোরগোড়ায় প্রশাসন এই শ্লোগান নিয়ে ফরিদপুরের ভাংগা উপজেলায় ওয়ান স্টপ সার্ভিসের মাধ্যমে শিক্ষানবিশ ড্রাইভিং লাইসেন্স(লার্নার) প্রদান এর উদ্বোধন করা হয়েছে। 


বৃহস্পতিবার সকাল ১০টায় ভাংগা কে এম কলেজ মাঠে ভাংগা উপজেলা প্রশাসন এর আয়োজনে ও বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথোরিটি (বিআরটিএ) ফরিদপুর জেলা শাখার সহযোগিতায় অনুষ্ঠানের উদ্বোধন করেন অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রট দীপক কুমার রায়। 


উপজেলা নির্বাহী কর্মকর্তা মুক্তাদিরুল আহমেদ এর সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রট দীপক কুমার রায়। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ফরিদপুর বিআরটিএ এর সহকারী পরিচালক জি এম নাদির হোসেন, ভাংগা উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মোহাম্মাদ আল আমীন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা গনেশ চন্দ্র সাহা, মোটরযান পরিদর্শক মোঃ হাবিবুর রহমান প্রমুখ। 


এ সময় বক্তারা বলেন, আপনাদের নিরাপত্তা নিশ্চিত কল্পেই এ আয়োজন। সরকার এখন নিয়ম করেছে  লাইসেন্স না থাকলে দশহাজার টাকা জরিমানা দিতে হবে। কিন্তু লাইসেন্স করতে এর অর্ধেক টাকাও খরচ হয় না। এজন্যই বিআরটিএ আপনাদের কথা ভেবেই আপনাদের কাছে এসেছে লাইসেন্স দেওয়ার জন্য। এর পরেও যদি কেউ লাইসেন্স বিহীন থাকেন তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহন করা হবে। এর পাশাপাশি আপনাদের নিজেদের কথা, পরিবারের কথা ভেবে সকলেই হেলমেট ব্যবহার করবেন এমনকি আপনারা যখন আপনাদের সন্তানদের নিয়ে মটর সাইকেলে বের হবেন তাদেরকেও হেলমেট পড়াবেন। 


পরে প্রায় হাজারখানেক চালকের হাতে শিক্ষানবিশ লাইনসেন্স তুলে দেওয়া হয়। 

Post Top Ad

Responsive Ads Here