ফরিদপুরে স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা নিয়ে কোন্দল, দুই পক্ষের পাল্টাপাল্টি মানববন্ধন - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ২৭, ২০২০

ফরিদপুরে স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা নিয়ে কোন্দল, দুই পক্ষের পাল্টাপাল্টি মানববন্ধন

ফরিদপুর প্রতিনিধি :
ফরিদপুরের সদর উপজেলার মোহন মিয়া উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা নিয়ে কোন্দলের ঘটনাকে কেন্দ্র করে শিক্ষক ও অভিভাবকের পক্ষ থেকে পাল্টাপাল্টি মানববন্ধন করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১টায় ফরিদপুর প্রেসক্লাবের সামনে আধা ঘন্টাব্যাপী মানববন্ধন করে অত্র স্কুলের আংশিক ছাত্র-ছাত্রী ও অভিভাবকবৃন্দ। 


অপরদিকে একই স্থানে দুপুর সাড়ে ১২টায় আধা ঘন্টা ব্যাপী মানববন্ধনে অংশ নেয় অত্র স্কুলের প্রধান শিক্ষকসহ অন্যশিক্ষকবৃন্দ ও আংশিক ছাত্র-ছাত্রীরা।


পরে দুপক্ষের তরফ থেকে ফরিদপুরের জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। উল্লেখ্য গত ২২ ফেব্রæয়ারী মোহন মিয়া উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার চিঠিতে নাম না থাকায় এলাকার কিছু লোকজন স্কুলের প্রধান শিক্ষকসহ অন্য শিক্ষকদের উপর হামলার ঘটনা ঘটে বলে অভিযোগ রয়েছে।

Post Top Ad

Responsive Ads Here