মেহেরপুরে অস্ত্র মামলায় ১৪ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি কারাগারে - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ২৭, ২০২০

মেহেরপুরে অস্ত্র মামলায় ১৪ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি কারাগারে


মেহের আমজাদ, মেহেরপুর:
অস্ত্র মামলায় ১৪ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি হীরক আদালতে আত্মসমর্পণ করেছে। গতকাল বুধবার বিকেলে দিকে হীরক মেহেরপুর স্পেশাল ট্রাইব্যুনাল চতুর্থ আদালতের বিচারক মোঃ কেরামত আলীর আদালতে আত্মসমর্পণ করলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। হীরক মেহেরপুর জেলার গাংনী উপজেলার দুলাল নগর চাঁদপুর গ্রামের খোকন আলীর ছেলে। মামলার বিবরণে জানা গেছে ২০১১ সালের ১৩ জুলাই গাংনী উপজেলার হেমায়েতপুর ক্যাম্পের এস আই টিপু সুলতান নাইন এমএম পিস্তল সহ হীরক, আলমগীর ও রিপন নামের তিন যুবককে আটক করে। ওই ঘটনায় অস্ত্র আইনের ১৮৭৮ এর ১৯ ধারায় গাংনী থানায় একটি মামলা দায়ের করেন। যার মামলা নং ২৪। জি আর কেস নং ৩৭/২০১১।এস টি নং ৮৭/২০১১। পরে মামলার তদন্তকারী কর্মকর্তা প্রাথমিক তদন্ত শেষে আদালতে চার্জশিট দাখিল করেন। এ মামলায় মোট ১৩ জন স্বাক্ষী তাদের স্বাক্ষ্য প্রদান করেন। পরে স্পেশাল ট্রাইব্যুনাল চতুর্থ আদালতের বিচারক তাজুল ইসলাম ওই তিন ব্যক্তিকে ১৪ বছরের সশ্রম কারাদন্ড দেন। সাজাপ্রাপ্ত তিন জনই পলাতক থাকে। এদিকে হিরোক দুই বছর সাজা খাটার পর জেল থেকে জামিনে বের হয়ে এসে পানি পথে মালয়েশিয়ায় পালিয়ে যায়। পরে ২০১৯ সালের ১০ নভেম্বর দেশে ফিরে আসে।গতকাল বুধবার স্পেশাল ট্রাইব্যুনাল চতুর্থ আদালতের বিচারক মোঃ কেরামত আলীর আদালতে আত্মসমর্পণ করার পর আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

Post Top Ad

Responsive Ads Here