মেহেরপুরের বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব আনিসুজ্জামান মেন্টুর দাফন সম্পন্ন - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ২৭, ২০২০

মেহেরপুরের বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব আনিসুজ্জামান মেন্টুর দাফন সম্পন্ন


মেহের আমজাদ, মেহেরপুর:
মেহেরপুর প্রেসক্লাবের সাবেক সাংগঠনিক সম্পাদক, ভৈরব সাহিত্য সাংস্কৃতিক চত্বর এর সাধারণ সম্পাদক,দৈনিক ভোরের কাগজের মেহেরপুর জেলা প্রতিনিধি ও বিশিষ্ট ঔষধ ব্যবসায়ী আনিসুজ্জামান মেন্টুর দাফন সম্পন্ন হয়েছে। গতকাল সকাল ৯টার দিকে মেহেরপুর প্রেসক্লাবের সামনে তাঁর প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। এর আগে মেহেরপুর প্রেসক্লাবের সামনে আনিসুজ্জামান মেন্টুর লাশ এসে পৌঁছালে তাঁকে ফুল দিয়ে শেষ বারের মত শ্রদ্ধা নিবেদন করা হয়। এ সময় জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এ্যাডঃ ইব্রাহিম শাহীন, মেহেরপুর প্রেসক্লাবের সভাপতি ফজলুল হক মন্টু,সাধারণ সম্পাদক আলামিন হোসেন, উপদেষ্টা তুহিন আরন্য, সুজন এর সাবেক সাধারণ সম্পাদক শামীম জাহাঙ্গীর সেন্টু,মেহেরপুর প্রেসক্লাবের অন্যান্য সদস্যবৃন্দ সহ মেহেরপুরের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ জানাজা এবং শ্রদ্ধা নিবেদনে অংশ গ্রহন করে। এদিন সকাল ১০ টায় হোটেল বাজার জামে মসজিদ প্রাঙ্গনে তাঁর দ্বিতীয়  জানাজা শেষে কলেজ মোড় পৌর কবরস্থানে দাফন কাজ সম্পন্ন করা হয়। উল্লেখ্য গতকাল মঙ্গলবার তিনি শহরের পুরাতন বাসস্ট্যান্ড পাড়ার নিজ ঔষধের দোকানে বসে থাকা অবস্থায় হৃদরোগে আক্রান্ত হন। এসময় দ্রত মেহেরপুর জেনারেল হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। আনিসুজ্জামান মেন্টু স্ত্রী, এক পুত্র ও এক কন্যা সন্তান সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। মেন্টু দীর্ঘ বছর থেকে ভোরের কাগজের মেহেরপুর জেলা প্রতিনিধি ও ভৈরব সাহিত্য সাংস্কৃতিক চত্বর এর সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছিলেন। স্থানীয় সাংবাদিকবৃন্দ,সাংস্কৃতিক কর্মীবৃন্দ সহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ মরহুমের জানাজা ও দাফন কাজে অংশগ্রহণ করে।

Post Top Ad

Responsive Ads Here