মেহেরপুরে এসএমই পণ্য মেলা উপলক্ষে শোভাযাত্রা অনুষ্ঠিত - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ২৭, ২০২০

মেহেরপুরে এসএমই পণ্য মেলা উপলক্ষে শোভাযাত্রা অনুষ্ঠিত

মেহের আমজাদ, মেহেরপুর:
মেহেরপুর জেলা প্রশাসনের আয়োজনে মেহেরপুরে এসএমই পণ্য মেলা উপলক্ষে শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকাল ১০টার দিকে এ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।জেলা প্রশাসক মোঃ আতাউল গনির নেতৃত্বে শোভাযাত্রাটি মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমী থেকে শুরু করে বাদ্যের তালে তালে প্রধান সড়ক অতিক্রম করে মেহেরপুর জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। শোভাযাত্রা শেষে জেলা প্রশাসক মোঃ আতাউল গনি এসএম ই মেলা সম্পর্কে বক্তব্য রাখেন। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ তৌফিকুর রহমান,সিনিয়র সহকারী কমিশনার এম এম আরাফাত হোসেন,সহকারী কমিশনার মাহমুদুল হাসান,মেহেরপুর জেলা শিল্প ও বণিক সমিতির সাধারণ সম্পাদক আরিফুল এনাাম বকুল প্রমুখ উপস্থিত ছিলেন।

Post Top Ad

Responsive Ads Here