মেহেরপুর জেলা নদী রক্ষা কমিটির সভা ও মতবিনিময় - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ২৭, ২০২০

মেহেরপুর জেলা নদী রক্ষা কমিটির সভা ও মতবিনিময়


মেহের আমজাদ, মেহেরপুর :
মেহেরপুর জেলা নদী রক্ষা কমিটির উদ্যোগে জেলা নদী রক্ষা কমিটির সভা ও মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার দুপুরে মেহেরপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সভা ও মতবিনিময় অনুষ্ঠিত হয়।জেলা প্রশাসক মোঃ আতাউল গনির সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান ডঃ মুজিবুর রহমান হাওলাদার।সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নদী রক্ষা প্রকল্পের কনসালটেন্ট সাজেদুর রহমান সরদার,অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব সৈযদ মাকবুর রহমান,উপ-পরিচালক কবিরুল ইসলাম,মেহেরপুর সদর উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট ইয়ারুল ইসলাম, গাংনী উপজেলা চেয়ারম্যান এম এ খালেক,চুয়াডাঙ্গা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জাহিদুল ইসলাম প্রমুখ। সভায় কি নোট উপস্থাপন করেন সিনিয়র সহকারী কমিশনার এম এম আরাফাত হোসেন। আলোচনা সভায় অন্যদের মধ্যে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদুল আলম, গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তা দিলারা রহমান, মুজিবনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা উসমান গনি, পিপি পল্লব ভট্টাচার্য্য, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ইব্রাহীম শাহীন, জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক কাজী কাদের মোহাম্মদ ফজলে রাব্বি প্রমুখ উপস্থিত ছিলেন।

Post Top Ad

Responsive Ads Here