রাসেল কবির মুরাদ, কলাপাড়া(পটুয়াখালীপ্রতিনিধি: কুয়াকাটায় মুজিবরর্ষে কুয়াকাটা পৌর আওয়ামীলীগের উদ্যোগে মাসব্যাপী ক্রিকেট টুর্নামেন্ট ২০২০ বিজয়ী দলকে পুরুস্কার বিতরণ করলেন পটুয়াখালী-৪, আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মহিববুর রহমান মুহিব। সোমবার রাখাইন মহিলা মার্কেট মাঠে আনুষ্ঠানিক ভাবে এ পুরস্কার বিতরণ করেন তিনি।
কুয়াকাটা পৌর আওয়ামীলীগের সভাপতি ও পৌরমেয়র আ: বারেক মোল্লার সভাপতিত্বে মাসব্যাপী ক্রিকেট টুর্নামেন্টে শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমপি মহিববুর রহমান মুহিব বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকীতে মুজিববর্ষে আমাদের যুবারা বিশ্ব জয় করে এসেছে, এ জয় শুধু বাংলাদেশের নয়, এ জয় পুরো জাতির। তিনি আরো বলেন, খেলাধুলায় বাংলাদেশ আজ বিশ্বের কাছে নতুন ইতিহাস তৈরী করেছে। গ্রামের ছেলে-মেয়েরা খেলাধুলায় দক্ষতা অর্জনের মাধ্যমে জাতীয় খেলায় অংশগ্রহনের সূযোগ পাচ্ছে এখন। শহরের চেয়ে গ্রামের ছেলে-মেয়েরা এগিয়ে যাচ্ছে। স্কুল-কলেজ পর্যায়ে মুজিব বর্ষে আয়োজিত টুর্নামেন্ট থেকে এবছর অনেক নতুন খেলোয়ার বেড়িয়ে এসেছে যা মাদক থেকে ছেলে-মেয়েদের দুরে রাখে। তাই আরো বেশি করে খেলাধুলার প্রতি গুরুত্ব আরোপ করেন তিনি।
পুরুস্কার বিতরন অনুষ্ঠানে এসময় উপস্থিত ছিলেন, কলাপাড়া উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ও ধুলাসার জালাল উদ্দিন কলেজের অধ্যক্ষ ফাতেমা আকতার রেখা, কুয়াকাটা পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ ইউসুফ আলী গাজী, সাংগঠনিক সম্পাদক মোঃ মাহবুব আলম আকন, শাহ আলম হাওলাদার সহ আওয়ামীলীগ, শ্রমিক লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও বিভিন্ন অংগ-সংগঠনের নেতাকর্মিরা।
ক্রিকেট খেলা পরিচালনা করেন, কুয়াকাটা জয় বাংলা ক্লাবের সভাপতি রাইসুল ইসলাম শিবলু, তুহিন দেওয়ান ও কায়সার মাহমুদ। মাসব্যাপী এ ক্রিকেট টুর্নামেন্টে ১০টি দল অংশগ্রহন করে। খেলায় কুয়াকাটা সাউথ ক্লাব চ্যাম্পিয়ন হয় ও রানার্স আপ হয় ঘরামী সোসাইটি একাদশ।

