ঝোপের ভেতর কেঁদে উঠল ফুটফুটে নবজাতক - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

মঙ্গলবার, ফেব্রুয়ারি ২৫, ২০২০

ঝোপের ভেতর কেঁদে উঠল ফুটফুটে নবজাতক


NEWS DESK:
নোয়াখালীর হাতিয়ায় কান্নার শব্দ পেয়ে পুকুর পাড়ের ঝোপ থেকে এক নবজাতককে উদ্ধার করেছে যুবক। পরে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

সোমবার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পাশে বিটু নামে একজনের বাড়ির পুকুর পাড়ের ঝোপ থেকে তাকে উদ্ধার করা হয়।

হাতিয়া থানার ওসি মো. আবুল খায়ের জানান, দুপুরে ঝোপের ভেতর থেকে কান্নার শব্দ পান বিটু। পরে সেখানে একটি নবজাতককে দেখে তিনি বাড়িতে নিয়ে যান। ঘটনাটি জানাজানি হলে আশপাশের লোকজন তার বাড়িতে ভিড় জমায়। একপর্যায়ে তাকে উপজেলা স্বাস্থ্য কমেপ্লক্সে নেয়া হয়।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মো. নাজিম উদ্দিন জানান, ওই নবজাতক চিকিৎসাধীন রয়েছে।

Post Top Ad

Responsive Ads Here