দৈনিক ভোরের কাগজের মেহেরপুর জেলা প্রতিনিধি মেন্টু আর নেই - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ২৭, ২০২০

দৈনিক ভোরের কাগজের মেহেরপুর জেলা প্রতিনিধি মেন্টু আর নেই


মেহের আমজাদ, মেহেরপুর:
মেহেরপুর প্রেসক্লাবের সাবেক সাংগাঠনিক সম্পাদক, দৈনিক ভোরের কাগজ এর মেহেরপুর জেলা প্রতিনিধি ও ভৈরব সাহিত্য সাংস্কৃতিক চত্বর এর সাধারণ সম্পাদক আনিসুজ্জামান মেন্টু (৫৩) আর নেই। গতকাল মঙ্গলবার সন্ধ্যার আগে শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় নিজ ওষুধের দোকান আরোগ্য নিকেতনে বসে থাকা অবস্থায় হৃদরোগে আক্রান্ত হন। দ্রæত তাকে মেহেরপুর জেনারেল হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন (ইন্না ------ রাজেউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক পুত্র ও এক কন্যা সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। 

পারিবারিক সূত্রে জানা গেছে, মরহুম আনিসুজ্জামান মেন্টুর একমাত্র কন্যা টুম্পা ঢাকার ইডেন মহিলা কলেজের তৃতীয় বর্ষের ছাত্রী ও একমাত্র পুত্র সিয়াম মেহেরপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণির ছাত্র। আজ বুধবার  সকাল ১০ টায় মেহেরপুর হোটেল বাজার জামে মসজিদ প্রাঙ্গণে নামাজে জানাজা শেষে মেহেরপুর পৌর কবরস্থানে তার লাশ দাফন করা হবে। এর আগে সকাল ৯ টায় তার লাশে শ্রদ্ধা জানানোর জন্য মেহেরপুর প্রেসক্লাব চত্বরে নেয়া হবে।

এদিকে তার মৃত্যুতে মেহেরপুর প্রেসক্লাবের সভাপতি ফজলুল হক মন্টু, সাধারণ সম্পাদক আলামিন হোসেন সহ প্রেসক্লাবের সদস্যবৃন্দ,মেহেরপুরের ভৈরব সাহিত্য সাংস্কৃতিক চত্বর এর সভাপতি এ্যাডঃ আনোয়ার হোসেন সহ ভৈরব সাহিত্য সাংস্কৃতিক চত্বর এর সদস্যবৃন্দ,স্থানীয় রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ শোক প্রকাশ ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।

Post Top Ad

Responsive Ads Here