মুজিবনগরে যুব মহিলা লীগের উঠান বৈঠক অনুষ্ঠিত - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ২৭, ২০২০

মুজিবনগরে যুব মহিলা লীগের উঠান বৈঠক অনুষ্ঠিত


মেহের আমজাদ, মেহেরপুর:
সরকারের সাফল্য ও জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের ধারা পৌঁছে দিতে বাংলাদেশ যুব মহিলা লীগ মেহেরপুর জেলা শাখার আয়োজনে মুজিবনগরে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।গতকাল মঙ্গলবার বিকালে মুজিবনগর উপজেলার মোনাখালী ইউনিয়নের শিবপুর গ্রামে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।উঠান বৈঠকে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুব মহিলা লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য ও জনপ্রশাসন প্রতিমন্ত্রী অধ্যাপক ফরহাদ হোসেন এর পতœী সৈয়দা মোনালিসা ইসলাম। মোনাখালী ইউনিয়ন যুব মহিলা লীগের সভানেত্রী মরিয়ম খাতুন এর সভাপতিত্বে উঠান বৈঠকে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা যুব মহিলা লীগের সভানেত্রী সামিউন বাশিরা পলি, সাধারণ সম্পাদিকা অ্যাডঃ রুতশোভা মন্ডল, সদর উপজেলা যুব মহিলা লীগের সভানেত্রী লতিফুন্নেছা লতা, শহর যুব মহিলা লীগের সম্পাদিকা রোকসানা কামাল, মুজিবনগর উপজেলা যুব মহিলা লীগের সভানেত্রী তকলিমা খাতুন, সম্পাদিকা তহমিনা খাতুন। উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে সৈয়দা মোনালিসা বর্তমান সরকারের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরে ধরেন।

Post Top Ad

Responsive Ads Here