রাজশাহী প্রতিনিধি:
ব্যুরো বাংলাদেশের উদ্দ্যোগে আনারসের পাতা এবং কলাগাছের বাকল থেকে সুতা এবং মানবজাতীর দৈনন্দিন জীবনে ব্যবহারিত নিত্য প্রয়জনিয় পন্য তৈরী করা হচ্ছে। নতুন এই উদ্ভাবনা পরিদর্শন করতে দেশের বিভিন্ন জেলা থেকে পোষাক শিল্পের উদ্যোক্তারা আসছেন টাঙ্গাইল জেলার মধুপরে।
বাংলাদেশে এই প্রথম স্বাস্থ্য সম্মত্য সুতা তৈরীর উদ্দ্যোগ গ্রহন করেছে ব্যুরো বাংলাদেশ। আনারসের পাতা ও কলা গাছের বাকল থেকে শো পিচ, হাত ব্যাগ, টিসু ব্যাগ, পা-পোষ, ফুলদানি, ওলমেটসহ বিভিন্ন ধরনের পন্য তৈরী হচ্ছে।
সম্প্রতী, রাজশাহী জেলার থানাপাড়া সোয়ালজের নির্বাহী পরিচালক রায়হান আলীর নেতৃত্বে উক্ত সংস্থার ব্যবস্থাপক মাইনুল হক সান্টু, সাংবাদিক ওবায়দুল ইসলাম রবি, নজরুল ইসলামসহ ৪সদস্যসের একটি দল ব্যুরো বাংলাদেশের নতুন প্রকল্পটি পরিদর্শন করেন।
গত দুই বছর যাবত ব্যুরো বাংলাদেশ আনারসের পাতার আঁশ থেকে সুতা তৈরীর প্রক্রিয়া চলমান রেখেছে। এই প্রকল্প সর্ম্পূন রুপে বাস্তবায়ন হলে দেশের পোষাক শিল্পের চাহিদা পূরন করে বিদেশে রপ্তানী করা সম্ভব বলে প্রত্যাশা করছেন ব্যুরো বাংলাদেশের নির্বাহী পরিচালক রাহেলা বেগম।
তিনি বলেন, সরকারী শিল্প কারখানার সহযোগিতায় এই সংস্থাটি সুতার প্রক্রিয়াযাত চলামান রেখেছে। খুব শিগ্রই পচন শিল এবং পরিবেশ বান্দব আনারস থেকে তৈরী সুতা সকল পোষাক শিল্পের উজ্জল দ্রষ্টান্ত রাখবে। বর্তমান দেশের বিভিন্ন উন্নয়ন দেশের পোষাক শিল্পের উদ্যোক্তুরা ক্যামিকেল মুক্ত পোষাক এবং খাবারে উদবুদ্ধ হচ্ছে। যার দরুন এই নতুন সুতা তৈরীর উদ্ভাবনা বাস্তবায়ন করতে পারলে দেশে কর্মসংস্থানসহ বৈদেশিক মূদ্রা অর্জন করা সম্ভব।

