চাঁপাইনবাবগঞ্জে মহিলা আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ২৭, ২০২০

চাঁপাইনবাবগঞ্জে মহিলা আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত


জেলা প্রতিনিধি চাঁপাইনাবাবগঞ্জ: বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের তাদের গৌরবের ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী চাঁপাইনবাবগঞ্জে বিভিন্ন কর্মসূচীর মধ্যদিয়ে পালিত হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার সকাল সোয়া ১০টায় দলীয় কার্যালয় চত্বরে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। পরে, দলীয় কার্যালয় চত্বর থেকে চাঁপাইনবাবগঞ্জ শাখার আয়োজনে আনন্দ র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বঙ্গবন্ধু’র প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পণ করেন নেতৃবৃন্দ। 

পরে, বঙ্গবন্ধু ম্যুরাল চত্বরে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন, বাংলাদেশ  মহিলা আওয়ামী লীগ চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সভাপতি মোসাঃ শাকিনা খাতুন পারুল, সাধারণ সম্পাদক মোসাঃ হালিমা খাতুন, সাংগঠনিক সম্পাদক মোসাঃ  শরিফা খাতুন বেবি, জেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক সান্তনা হক শান্তা।  

বক্তারা বলেন, জাতির পিতার আদর্শে নিজেদের গড়ে তুলতে হবে এবং দেশ ও জাতির সেবা করতে হবে। বর্তমান সরকার ক্ষুধা ও দারিদ্রমুক্ত দেশ গড়ে তুলতে চাই। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারী বান্ধব, তিনি নারীদের উন্নয়নে নানামূখী কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। দেশ এখন সারাবিশে^র কাছে উদীয়মান সূর্য। শেষে কেক কাটা হয়। 


Post Top Ad

Responsive Ads Here