সিঙ্গাপুরে করোনা ভাইরাসে আক্রান্ত ৫ বাংলাদেশি - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

রবিবার, ফেব্রুয়ারি ১৬, ২০২০

সিঙ্গাপুরে করোনা ভাইরাসে আক্রান্ত ৫ বাংলাদেশি

সময় সংবাদ ডেস্ক//
সিঙ্গাপুরে আরও এক বাংলাদেশি করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। এ নিয়ে দেশটিতে ৫ বাংলাদেশি করোনা ভাইরাসে আক্রান্তের খবর পাওয়া গেল। 

সিঙ্গাপুরের স্বাস্থ্য মন্ত্রণালয়কে উদ্ধৃত করে সিএনএ জানায়, শনিবার আরও পাঁচজন নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হন। তাদের মধ্যে আক্রান্ত এক বাংলাদেশি। দেশটিতে ৬৯ নম্বর করোনা ভাইরাসের আক্রান্ত রোগীটি হলো বাংলাদেশি। তিনি সিঙ্গাপুরে ওয়ার্ক পাস নিয়ে কর্মরত। ওই বাংলাদেশির বয়স ২৬ বছর। তিনি কোনোদিন চীনে যাননি। তবে ওই বাংলাদেশির আর কোনো তথ্য প্রকাশ করেনি দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।

উল্লেখ্য, চীনে করোনা ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫৩৩ জনে। এ রোগে গত ২৪ ঘণ্টায় নতুন করে মারা গেছেন ১৪৩ জন, আক্রান্ত হয়েছেন আরও ২ হাজার ৬৪১ জন। এতে আক্রান্তের সংখ্যা ঠেকেছে ৬৬ হাজার ৪৯২ জনে।  এছাড়া করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম ইউরোপের দেশ ফ্রান্সে এক নারীর মৃত্যু হয়েছে। 

Post Top Ad

Responsive Ads Here