মেহের আমজাদ,মেহেরপুর//
জনপ্রশাসন প্রতিমন্ত্রী অধ্যাপক ফরহাদ হোসেন এমপিকে নিয়ে কটুক্তি করায় মেহেরপুর জেলা যুব মহিলা লীগ প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল করেছে । গতকাল শনিবার বিকালে মেহেরপুর জেলা যুব মহিলা লীগের আয়োজনে যুব মহিলা লীগের এক প্রতিবাদ সভায় বক্তারা দুর্নীতিবাজদের বিরুদ্ধে হুঁশিয়ারি দিয়ে বলেন,গত ৫ ফেব্রয়ারি শহর আওয়ামীলীগের বর্র্ধিত সভায় জনপ্রশাসন প্রতিমন্ত্রীকে কটুক্তি করা হয়েছে, জনপ্রশাসন প্রতিমন্ত্রী অধ্যাপক ফরহাদ হোসেন এর বিরুদ্ধে বাজে মন্তব্য ও মিথ্যাচার করলে যুব মহিলা লীগ বসে থাকবেনা।
মেহেরপুর জেলা যুব মহিলা লীগের সভানেত্রী শামিউন বাশিরা পলির সভাপতিত্বে মেহেরপুর জেলা আওয়ামী লীগের কার্যালয়ে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় জেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক এ্যাডঃ রুত শোভা মন্ডলের সঞ্চলনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা যুব মহিলা লীগের সাংগঠনিক সম্পাদক তাসলিমা সাদেক,মেহেরপুর সদর উপজেলা যুব মহিলা লীগের সভানেত্রী লতিফুন্নেছা লতা, মুজিবনগর উপজেলা যুব মহিলা লীগের সভানেত্রী তকলিমা খাতুন,শহর যুব মহিলা লীগের সভানেত্রী রোকসানা কামাল, সদর উপজেলার সম্পাদিকা রোজিনা খাতুন, মুজিবনগর উপজেল যুব মহিলা লীগের সম্পাদিকা তহমিনা খাতুন, ইউনিয়ন সভানেত্রী অর্জুনা খাতুন,শাহিনা খাতুন,মরিয়ম খাতুন, মোমেনা খাতুন,মনিরা খাতুন,নুরুন্নাহার প্রমুখ। প্রতিবাদ সভা শেষে জনপ্রশাসন প্রতিমন্ত্রীকে কটুক্তি করায় যুব মহিলা লীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল বের করা হয় ।

