ফরিদপুরের বিশিষ্ট আইনজীবী হামিদুল হক ঝন্টুর ইন্তেকাল - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

রবিবার, মার্চ ০১, ২০২০

ফরিদপুরের বিশিষ্ট আইনজীবী হামিদুল হক ঝন্টুর ইন্তেকাল

ফরিদপুর প্রতিনিধি:
ফরিদপুর জেলা বিএনপির সদ্য বিলুপ্ত কমিটির সহ-সভাপতি ও জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক, জেলা আইনজীবী সমিতির অন্যতম সদস্য অ্যাডভোকেট হামিদুল হক ঝন্টু ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রবিবার সকাল সাড়ে ৮টার দিকে তিনি ফরিদপুরের একটি বেসরকারী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। তিনি স্ত্রী ও দুই মেয়ে রেখে যান। পারিবারিক সূত্র জানায়, গত রাতে চেম্বারে অসুস্থ্যতাবোধ করলে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। 


রবিবার দুপুরে তার মৃতদেহ ফরিদপুর জেলা আইনজীবী সমিতি মিলনায়তনে নেয়ার কথা। সেখানে সহকর্মী আইনজীবী ও শুভানুধ্যায়ীদের শ্রদ্ধাঞ্জলী শেষে তাকে বাদ আসর আলিপুর গোরস্থানে দাফন করা হবে বলে বলে মরহুমের ভাই কবি মাজেদুল হক লিটু জানান। 


অ্যাডভোকেট হামিদুল হক ঝন্টু দেওয়ানী আইনজীবী হিসেবে অল্প সময়ের মধ্যে বেশ সুখ্যাতি অর্জন করেন। রাজনীতিবীদ হিসেবেও তিনি বেশ পরিচ্ছন্ন ছিলেন। তাঁর মৃত্যুতে ফরিদপুরের বিভিন্ন মহলে গভীর শোক সৃষ্টি হয়েছে।

Post Top Ad

Responsive Ads Here