![]() |
| ছবি-সময় সংবাদ |
জেলা প্রতিনিধি চাঁপাইনবাবগঞ্জ:
চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কের বহালাবাড়ীতে পাথর বোঝায় ট্রাক চাপায় ইউসুফ আলী (৫৫) নামে বাইসাইকেল আরোহী নিহত হয়েছে। নিহত ব্যক্তি সাবেক লাভাঙা গ্রামের । আজ রোববার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে এ ঘটনা ঘটে।
নিহতের মেয়ে মুনু আকতার জানান,বাইসাইকেল যোগে ছত্রাজিতপুর হতে নিজ বাড়ী ফিরছিলেন ইউসুফ আলী । এসময় সোনামসজিদ বন্দর হতে ছেড়ে আসা পাথর বোঝায় একটি ট্রাক (ঢাকা মেট্রো-ট ২০-৮৯৭৮) তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
শিবগঞ্জ থানার ওসি শামসুল আলম শাহ জানান,স্থানীয়দের দেয়া খবরে পুলিশ ঘটনাস্থল হতে নিহতের মরদেহ উদ্ধার করেছে। তিনি আরও জানান,ঘাতক ট্রাক আটক করা গেলেও পালিয়ে যায় এর চালক ও সহকারি।

