রাসেল কবির মুরাদ , কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি:
কলাপাড়ায় বুদ্ধি-প্রতিবন্ধী কিশোরী ধর্ষনের দায়ে ধর্ষক রিপন সিকদার (২১) কে আটক করেছে পুলিশ। শনিববার রাত ১০ টায় টিয়াখালী ইউনিয়নের ইটবাড়িয়া গ্রাম থেকে তাকে আটক করা হয়। সে ওই এলাকার আবদুর রহমান সিকদারের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, ইটবাড়িয়া এলাকায় পিতার দোকান থেকে সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে প্রতিবন্ধী কিশোরী বাড়ী ফেরার পথে স্থানীয় মতি হাওলাদারের গোয়াল ঘরে ঢুকিয়ে কিশোরীকে ধর্ষন করে রিপন সিকদার সহ মামা হাসান হাওলাদার । পরে কিশোরীর ডাকচিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে ধর্ষকরা পালিয়ে যায়।
এ ঘটনায় ধর্ষিতার পিতা বাদী হয়ে শনিবার রাতে রিপন সিকদার ও তার মামা হাসান হাওলাদারকে আসামী করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা কলাপাড়া থানা পুলিশের উপ-পরিদর্শক মোজাম্মেল হোসেন জানান, ঘটনার পর ধর্ষক রিপনকে আটক করা হয়েছে। ভিকটিমকে উদ্ধার করে ডাক্তারী পরীক্ষার জন্য পটুয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

