চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাত্রদলের নেতৃত্বে ইমতিয়াজ-জোসি - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শুক্রবার, মার্চ ০৬, ২০২০

চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাত্রদলের নেতৃত্বে ইমতিয়াজ-জোসি


জেলা প্রতিনিধি চাঁপাইনবাবগঞ্জ: জাতীয়তাবাদী ছাত্র দল চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সভাপতি সারওয়ার জাহান ও সাধারণ সম্পাদক ওয়াকিনুর রহমানকে স্ব পদ হতে অব্যাহতি দেয়া হয়েছে। 


একই সঙ্গে জেলা ছাত্র দলের সিনিয়র সহ সভাপতি হাসান ইমতিয়াজকে ভারপ্রাপ্ত সভাপতি ও জেলা ছাত্র দলের যুগ্ন সম্পাদক জানিবুল ইসলাম জোসিকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব দেয়া হয়েছে।

জাতীয়তাবাদী ছাত্র দল কেন্দ্রীয় সংসদের সভাপকি ফজলুর রহমান খোকন ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল আজ বৃহস্পতিবার (৫ মার্চ) এ সিদ্ধান্ত নিয়েছেন বলে ছাত্র দল কেন্দ্রীয় সংসদের সহ দফতর সম্পাদক আজিজুল হক সোহেল স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

আরও বলা হয়, এই সিদ্ধান্ত ৫ মার্চ হতে কার্যকর হবে এবং পরবর্তী সিদ্ধান্ত না দেয়া পর্যন্ত এ সিদ্ধান্ত বলবৎ থাকবে।

Post Top Ad

Responsive Ads Here