আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

সোমবার, মার্চ ০৯, ২০২০

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত


ডেস্ক খবর:
"প্রজন্ম হোক সমতার সকল নারীর অধিকার" এই শ্লোগানে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভার মধ্য দিয়ে মেহেরপুরে আন্তর্জাতিক নারী দিবস পালন করা হয়েছে।


 মেহেরপুর জেলা প্রশাসন,জেলা মহিলা বিষয়ক অধিদপ্তর এবং জাতীয় মহিলা সংস্থার আয়োজনে গতকাল রবিবার সকাল ১০টার দিকে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়। অতিরিক্ত জেলা প্রশাসক তৌফিকুর রহমানের নেতৃত্বে র‌্যালীটি প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা শিল্পকলা একাডেমির সামনে গিয়ে শেষ হয়। র‌্যালীতে অন্যান্যের মধ্যে জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ পরিচালক একেএম শফিউল আজম, জেলা জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান শামীম আরা হীরা সহ বিভিন্ন শ্রেণী পেশার মহিলারা র‌্যালীতে অংশগ্রহণ করেন । র‌্যালী  শেষে মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ তৌফিকুর রহমান। জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক এ.কে.এম শফিউল আযম’র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার মিথিলা দাস, জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান শামীম আরা হীরা,পুলিশ পরিদর্শক মোবারক হোসেন,এলজিইডি নির্বাহী প্রকৌশলী আসাদুজ্জামান,উপজেলা ভাইস চেয়ারম্যান লতিফুন্নেছা লতা,পলাশীপাড়া সমাজ কল্যাণ সমিতির নির্বাহী পরিচালক মোশাররফ হোসেন। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মেহেরপুর প্রেসক্লাবরে সাবেক সাধারণ সম্পাদক  রফিকুল আলম, পুনর্ভবা মহিলা সংস্থার লিনা প্রমুখ। পরে সেখানে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

Post Top Ad

Responsive Ads Here