নিখোঁজ লাইলী বেগমের সন্ধানে দিশেহারা পরিবার - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

সোমবার, মার্চ ০৯, ২০২০

নিখোঁজ লাইলী বেগমের সন্ধানে দিশেহারা পরিবার


মো. দ্বীন ইসলাম, চাঁদপুর থেকে :
মতলব উত্তর উপজেলার ফরাজীকান্দি ইউনিয়নের উত্তর সরদারকান্দি গ্রামের লাইলী বেগম (৬৫) নামের এক মহিলা গত মঙ্গলবার (৩রা মার্চ) দুপুরে উত্তর সরদারকান্দি গ্রামের নিজ বাড়ী থেকে কাউকে কিছু না বলে তার ব্যবহৃত কাপড়চোপড় নিয়ে বের হয়ে যায়। তাৎক্ষণিকভাবে আশপাশের সম্ভাব্য সব এলাকায় খোঁজ করেও মহিলাকে পাওয়া যায়নি। তার সন্ধান চেয়ে এলাকায় মাইকিং করা হয়েছে।

মহিলার মুখমÐল গোলাকার, গায়ের রঙ শ্যামলা, উচ্চতা আনুমানিক ৫ ফুট। তার পরনে ছিল শাড়ী কাপড়। মহিলার স্থায়ী ঠিকানা গ্রাম- উত্তর সরদারকান্দি, ইউনিয়ন- ফরাজীকান্দি, থানা-মতলব উত্তর, জেলা- চাঁদপুর। তার স্বামীর নাম মৃত মুজিবুল হক বেপারী। বিস্তারিত জানিয়ে মতলব উত্তর থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে (জিডি নম্বর ২১১ / ০৬.০৩.০২০ইং)

কোন সহৃদয় ব্যক্তি মহিলার সন্ধান পেয়ে থাকলে এই মোবাইল নম্বরে (০১৮১৩-১১১ ৬২৪) যোগাযোগ করতে অনুরোধ করা যাচ্ছে।

Post Top Ad

Responsive Ads Here