রাজশাহীতে ইসলামি বিশ্ববিদ্যালয়ের ছাত্র হেরোইনসহ গ্রেফতার - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বুধবার, মার্চ ০৪, ২০২০

রাজশাহীতে ইসলামি বিশ্ববিদ্যালয়ের ছাত্র হেরোইনসহ গ্রেফতার


ওবায়দুল ইসলাম রবি, রাজশাহী প্রতিনিধি:

রাজশাহী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কর্তৃক অভিযানে কুষ্ঠিয়া ইসলামি বিশ^বিদ্যালয়ের ছাত্র হেরোইনসহ গ্রেফতার।  আজ মঙ্গলবার জেলার কাটাখালি এলাকায় চেকপোষ্টের মাধ্যমে ৫০ হাজার টাকা মূল্যের হেরোইনসহ মিনারুলকে আটক করা হয়।


মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক আলী আসলাম হোসেন গনমাধ্যমকে জানান, একটি গোপন সংবাদের ভিত্তিতে জানাযায়, ন্যাশনাল ট্রাভেলস নামক একটি রাজশাহী-ঢাকাগামী যাত্রীবাহি গাড়িতে (পাঞ্জাবী পরিহিত) একজন লোকের কাছে হেরোইন আছে। সূত্রমতে, আাজ মঙ্গলবার সকালে রাজশাহী থেকে ছেড়ে আসা ঢাকাগামী ওই বাসটি কাটাখালি এলাকায় চেকপোষ্ট এর মাধ্যমে গতিরোধ করা হয়। পরে বাসটি তল্লাসি করা হলে আটককৃত ব্যাক্তির পাইজামার নিচে একটি র্শট প্যান্টের পকেটে ৫শত গ্রাম হেরোইন পাওয়া যায়, যার বাজার মূল্য প্রায় ৫০ লক্ষ টাকা। 

আটককৃত ব্যাক্তির গ্রামের বাড়ি চাঁপাইনবাবগঞ্জ সদরে। তার বিরুদ্ধে কাটাখালি থানায় একটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে বলে জানান থানার ওসি।  

Post Top Ad

Responsive Ads Here