কলাপাড়া রিপোর্টার্স ইউনিটির নতুন কমিটি গঠন রিপন সভাপতি, বিপু সম্পাদক - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

সোমবার, মার্চ ০২, ২০২০

কলাপাড়া রিপোর্টার্স ইউনিটির নতুন কমিটি গঠন রিপন সভাপতি, বিপু সম্পাদক



রাসেল কবির মুরাদ , কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি:  কলাপাড়া রিপোর্টার্স ইউনিটির নতুন কমিটি গঠন করা হয়েছে। বরিবার রাতে লঞ্চঘাট সংলগ্ন ইউনিটির অস্থায়ী কার্যালয়ে সদস্যদের সম্মতিক্রমে ১৩ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি ঘোষনা করা হয়।


এতে এটিএন বাংলা ও এটিএন নিউজের পটুয়াখালী জেলা প্রতিনিধি জাহিদ রিপনকে সভাপতি ও স্বদেশ প্রতিদিন পত্রিকার কলাপাড়া প্রতিনিধি ফরিদ উদ্দিন বিপুকে সম্পাদক করে কলাপাড়া রিপোর্টার্স ইউনিটির নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে সিনিয়র সহ-সভাপতি উত্তম কুমার হাওলাদার, সহ-সভাপতি আসলাম শিকদার, যুগ্ন সাধারন সম্পাদক লুৎফুল হাসান রানা, সাংগাঠনিক সম্পাদক সৌমিত্র সুমন, প্রচার ও প্রকাশনা সম্পাদক রাসেল কবির মুরাদ, দপ্তর সম্পাদক মোয়াজ্জেম হোসেন, অর্থ বিষয়ক সম্পাদক ফরাজী মো.ইমরান, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক রেহান উদ্দিন রেহান, কার্য নির্বাহী সদস্য কবির তালুকদার, মিলন সরকার ও সাইফুল ইসলাম রয়েলকে নির্বাচিত করা হয়। নতুন কমিটি আগামী দুই বছরের জন্য দায়িত্ব পালন করবেন।

এদিকে নতুন কমিটিকে স্বাগত জানিয়েছেন পটুয়াখালী প্রেসক্লাব, কলাপড়া প্রেসক্লাব, কুয়াকাটা প্রেসক্লাব, মহিপুর প্রেসক্লাব, কলাপাড়া রিপোর্টার্স ক্লাবসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন। 

Post Top Ad

Responsive Ads Here