ছাত্রলীগ নেতা হত্যার প্রতিবাদে মেহেরপুর জেলা ছাত্রলীগের বিক্ষোভ মিছিল ও সমাবেশ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বুধবার, মার্চ ০৪, ২০২০

ছাত্রলীগ নেতা হত্যার প্রতিবাদে মেহেরপুর জেলা ছাত্রলীগের বিক্ষোভ মিছিল ও সমাবেশ


মেহের আমজাদ, মেহেরপুর: খুলনার বয়রা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাসেল ও নোয়াখালী বেগমগঞ্জ এর ছাত্রলীগ কর্মী রাকিব হত্যার প্রতিবাদে মেহেরপুর জেলা ছাত্রলীগ বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।


 গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে জেলা ছাত্রলীগের সহ-সভাপতি কুদরত-ই খোদা রুবেলের নেতৃত্বে  বিক্ষোভ মিছিলটি সরকারি কলেজ থেকে শুরু করে কলেজ মোড় ঘুরে একই স্থানে গিয়ে শেষ হয়। বিক্ষোভ মিছিল শেষে সমাবেশ অনুষ্ঠিত হয়। মেহেরপুর জেলা ছাত্রলীগের সহ-সভাপতি কুদরত-ই-খোদা রুবেল এর সভাপতিত্বে মেহেরপুর সরকারি কলেজ গেট প্রাঙ্গণে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন মেহেরপুর সরকারি কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক কুতুবউদ্দিন আহমেদ,সহ সভাপতি শোভন সরকার,সান, যুগ্ম সম্পাদক অপূর্ব, মহাজনপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ইমন,মেহেরপুর সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ শাখার সভাপতি আরিফুল ইসলাম প্রমুখ। বক্তারা দুই ছাত্রলীগ নেতার খুনের সঙ্গে জড়িত জামায়াত শিবিরের ক্যাডারদের অবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক বিচার দাবি করেন বিক্ষোভ সমাবেশে বক্তারা। 

Post Top Ad

Responsive Ads Here