‘মেয়াদ উত্তীর্ণ’ এবং ‘বিক্রয়ের জন্য নয়’ এমন ওষুধ জব্দ ও জরিমানা - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বুধবার, মার্চ ০৪, ২০২০

‘মেয়াদ উত্তীর্ণ’ এবং ‘বিক্রয়ের জন্য নয়’ এমন ওষুধ জব্দ ও জরিমানা


মেহের আমজাদ, মেহেরপুর:মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে মেহেরপুর শহরের কাথুলী সড়কে ভ্রাম্যমান আদালত তিনটি ওষুধের দোকানে অভিযান চালিয়ে মেয়াদ উত্তীর্ণ এবং বিক্রির জন্য নয় এমন ওষুধ জব্দ করেছে।


পরে ভ্রাম্যমাণ আদালত ওই তিন ব্যবসায়ীর নিকট থেকে ১১ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। গতকাল মঙ্গলবার দুপুরের দিকে ভ্রাম্যমান আদালত এ অভিযান চালায়।মেহেরপুর জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিথিলা দাস ও মাহমুদুল হাসানের নেতৃত্বে মেহেরপুর শহরের কাথুলী সড়কের রানা মেডিকেল, সেবা ফার্মেসী ও ফাতেমা ফার্মেসিতে অভিযান চালিয়ে বিক্রয় করার জন্য নয় এমন কিছু ঔষধ এবং মেয়াদ উত্তীর্ণ ঔষধ উদ্ধার করা হয়। এ সময় ঔষধ আইন ১৯৪০ এর ১৮ ধারায় ফাতেমা ফার্মেসির ৫ হাজার টাকা, সেবা ফার্মেসি ৪ হাজার টাকা, রানা ফার্মেসিকে ২ হাজার টাকা জরিমানা করা হয়। পরে জব্দকৃত ঔষধ গুলো আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়।

Post Top Ad

Responsive Ads Here