মেহেরপুর পৌরসভার উদ্যোগে মশক নিধন ও পরিষ্কার পরিচ্ছনতা অভিযান - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বৃহস্পতিবার, মার্চ ০৫, ২০২০

মেহেরপুর পৌরসভার উদ্যোগে মশক নিধন ও পরিষ্কার পরিচ্ছনতা অভিযান


মেহের আমজাদ, মেহেরপুর :ডেঙ্গু সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করতে মেহেরপুরে শুরু হয়েছে মশক নিধন ও পরিষ্কার পরিচ্ছনতা অভিযান।


 গতকাল মঙ্গলবার বিকালে শহরের কাথুলী বাসস্ট্যান্ড এলাকায় পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন একটি ফগার মেশিনের সাহায্যে ঔষধ ছিটানোর মধ্য দিয়ে মশক নিধন কাজের উদ্বোধন ঘোষণা করেন। এ দিন শহরের প্রায় দেড় কিলোমিটার এলাকায় মশক নিধনের ওষুধ স্প্রে করা হয়। এ সময় পৌর এলাকার প্রতিটি পাড়া মহল্লায় এ ওষুধ ¯েপ্র করা হবে বলে জানান পৌর মেয়র। পৌর মেয়র বলেন, কোনভাবেই যাতে এডিস মশা এ এলাকায় বংশ বিস্তার করতে না পারে সে লক্ষে আমাদের সজাগ থাকতে হবে। এছাড়াও প্রতিটি পাড়া মহল্লায় বাড়ির আঙ্গিণা পরিষ্কারের জন্য সাধারণ মানুষকে সচেতন করার লক্ষে বিভিন্নœ কর্মসূচী হাতে নেওয়া হবে বলেও জানান তিনি। এ সময় পৌর কাউন্সিলর আল মামুন, নুরুল আশরাফ রাজীব, আব্দুল্লাহেল বাপ্পি, ইভান প্রমুখ উপস্থিত ছিলেন।

Post Top Ad

Responsive Ads Here