পুলিশ বলে কাউকে ছাড় দেয়া হচ্ছে না, অপরাধ করে পুলিশও ছাড় পাবেনা -স্বরাষ্ট্রমন্ত্রী - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

সোমবার, মার্চ ০২, ২০২০

পুলিশ বলে কাউকে ছাড় দেয়া হচ্ছে না, অপরাধ করে পুলিশও ছাড় পাবেনা -স্বরাষ্ট্রমন্ত্রী


মেহের আমজাদ, মেহেরপুর:পুলিশও এদেশের একজন মানুষ। সে ভুল করতেই পারে। ভালো কাজ যেমন করছে তেমন খারাপ কাজও করতে পারে। তবে পুলিশ বলে কাউকে ছাড় দেয়া হচ্ছে না, অপরাধ করলে পুশিও ছাড় পাবেনা বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। 


গতকাল রোববার বেলা ১১টার দিকে মেহেরপুরের ঐতিহাসিক মুজিবনগর স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করে পুস্পমাল্য  অর্পণ শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। শ্রদ্ধা নিবেদন শেষে স্বরাষ্ট্রমন্ত্রী বিএনপির আন্দোলনের বিষয়ে বলেন, দেশের জনগণ তাদেরকে প্রত্যাখ্যান করেছে। সেজন্য তাদের আন্দোলনে কেউ সাড়া দিচ্ছে না। জনগণ তাদের সঙ্গে নেই বলেই তারা আন্দোলন করতে পারছে না। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসার বিষয়ে বিএনপি নেতাদের অভিযোগের বিষয়ে সংবাদিকদের প্রশ্নের জবাবে স্বারাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, খালেদা জিয়া দুর্নীতির দায়ে দেশের প্রচলিত আইনে সাজা ভোগ করছেন। জামিনের বিষয়টি আদালতের বিষয়। সেখানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কিছুই করার নেই। জেল কোড অনুযায়ী তার যে ব্যবস্থা করা দরকার আমরা সেটি নিশ্চিত করছি। স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পণের সময় আরো উপস্থিত ছিলেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ও মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য ফরহাদ হোসেন,জেলা প্রশাসক মোঃ আতাউল গনি, পুলিশ সুপার এসএম মুরাদ আলি সহ সরকারি কর্মকর্তাবৃন্দ। 

Post Top Ad

Responsive Ads Here