মেহের আমজাদ, মেহেরপুর:শহীদ পুলিশদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে পুস্পমাল্য অর্পণ, আলোচনা সভা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনার মধ্য দিয়ে মেহেরপুরে পুলিশ মেমোরিয়ল ডে পালন করা হয়েছে।
গতকাল রবিবার সকালে মেহেরপুর জেলা পুলিশের আয়োজনে পুলিশ লাইন মিলনায়তনে পুলিশ মেমোরিয়ল ডে পালন করা হয়। পুলিশ সুপার এস.এম মুরাদ আলির সভাপতিত্বে পুলিশ লাইন মিলনায়তন অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার হাসিবুল আলম, পি পি পল্লব ভট্টাচার্য, জেলা কমিউনিটি পুলিশিং কমিটির আহ্বায়ক ডাক্তার এম. এ বাশার প্রমুখ । আলোচনা সভা শেষে শহীদ পুলিশ সদস্যের পরিবারদের সদস্যদের সংবর্ধনা দেয়া হয়। এর আগে পুলিশ মেমোরিয়াল ডে উপলক্ষে পুলিশ লাইন মাঠে বিশেষ ভাবে তৈরী মঞ্চে পুলিশদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পমাল্য অর্পণ করা হয়। জেলা পুলিশের পক্ষে পুলিশ সুপার এস.এম মুরাদ আলি প্রথমে পুষ্পমাল্য অর্পণ করেন।
এরপরে পর্যায়ক্রমে সিআইডির পক্ষ থেকে ইন্সপেক্টর হাসান ইমাম, টুরিস্ট পুলিশের পক্ষে ইন্সপেক্টর হাবিবুল ইসলাম, ডিএসবি’র পক্ষ থেকে ডি আই ও ওয়ান ফারুক হোসেন, মুজিবনগর থানা পুলিশের পক্ষে মুজিবনগর থানার ওসি হাসেম আলী পৃথক পৃথকভাবে পুষ্প মাল্য অর্পণ করেন। এ সময় অন্যদের মধ্যে অতিরিক্ত পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম, মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, হাসিবুল আলম, সদর থানার ওসি শাহ দারা খান, গাংনী থানার ওসি রবিউল ইসলাম, মুজিবনগর থানার ওসি হাসেম আলী, ডিবির ওসি ওবায়দুর রহমান, কোট ইন্সপেক্টর গোলাম মোহাম্মদ সহ পুলিশের অন্যান্য কর্মকর্তাগণ সেখানে উপস্থিত ছিলেন।

