নোয়াখালীর বেগমগঞ্জে আগুনে তিনটি দোকান পুড়ে গেছে। তবে তাৎক্ষণিক ক্ষতির পরিমাণ জানা যায়নি।
সোমবার রাতে উপজেলার শরীফপুর ইউপির হাসানহাট বাজারে এ ঘটনা ঘটে। পরে আগুন নিয়ন্ত্রণে কাজ করে ফায়ার সার্ভিসের একটি ইউনিট।
চৌমুহনী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার জহিরুল ইসলাম জানান, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। কিন্তু এর আগেই তিনটি দোকান পুড়ে গেছে।
সময়/দেশ/ডেস্ক

