ভাঙল গুলশানের আট বছরের সংসার - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বৃহস্পতিবার, এপ্রিল ২৩, ২০২০

ভাঙল গুলশানের আট বছরের সংসার



স্ত্রী কাল্লিরয় তিজিয়াফেতার সঙ্গে বিবাহ-সম্পর্কের ইতি টানলেন বলিউড অভিনেতা গুলশান দেবাইয়া। পারস্পরিক সম্মতির ভিত্তিতে এ দুজন বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছেন। দীর্ঘ আট বছরের সংসারজীবন ছিল এ দম্পতির।



ভারতের বিনোদনভিত্তিক সংবাদমাধ্যম বলিউড বাবলের প্রতিবেদনে জানা যায়, বিবাহবিচ্ছেদের এ খবর নিজেই জানিয়েছেন গুলশান দেবাইয়া। স্পটবয়কে দেওয়া সাক্ষাৎকারে এ অভিনেতা বলেন, ‘আমরা পারস্পরিক সম্মতিতে বিবাহবিচ্ছেদ করেছি! আমরা দুজনই ভালো আছি। আমরা কোনো সংবাদ বিজ্ঞপ্তি বা সামাজিক মাধ্যমে বিবৃতি দিইনি, কারণ বিয়েটা আমাদের ব্যক্তিগত ব্যাপার। এর বেশি কিছু বলার নেই।’

২০১২ সালে কাল্লিরয়ের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন গুলশান। তাঁর স্ত্রী গ্রিসের নাগরিক। পত্রপত্রিকার খবর, এ বছরের শুরু থেকে এ দম্পতি আলাদা রয়েছেন।


গত বছর গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে বিবাহ প্রসঙ্গে মুখ খোলেন গুলশান। বলেছিলেন, ‘বিবাহিত জীবন সহজ নয়। সর্বদাই উত্থান-পতন থাকে। বিয়ের সমস্যাটা হলো, আপনি হয়তো সঙ্গীর সঙ্গে ভালোবাসায় থাকবেন; কিন্তু নিজের জায়গা থেকে আপনি সে ব্যক্তির উপস্থিতিতে জানতেই পারবেন না কীভাবে তাকে পরিচালনা করবেন। কিন্তু আমরা একসঙ্গে রয়েছি ও শিখছি। এখনো আমরা একসঙ্গে আছি।’

বলিউডের বেশ কয়েকটি সিনেমা ও ওয়েব সিরিজে অভিনয় করেছেন গুলশান। ‘হেট স্টোরি’, ‘শয়তান’, ‘মরদ কো দরদ নেহি হোতা’ ও ‘হান্টার’-এর মতো জনপ্রিয় সিনেমায় অভিনয় করেছেন গুলশান। সম্প্রতি তাঁকে অ্যামাজন প্রাইমের ‘আফসোস’ সিরিজে দেখা গেছে।



সময়/নাজ /বিনোদন/২৩৪২০২০

Post Top Ad

Responsive Ads Here