ত্রাণ তহবিলে এক কোটি ৩০ লাখ রুপি অনুদান দিলেন বিজয় - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বৃহস্পতিবার, এপ্রিল ২৩, ২০২০

ত্রাণ তহবিলে এক কোটি ৩০ লাখ রুপি অনুদান দিলেন বিজয়



বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছে করোনাভাইরাস। দিন যত যাচ্ছে, পরিস্থিতি ততই কঠিন হয়ে উঠছে। ভারতেও প্রায় ২০ হাজার মানুষ কোভিড-১৯-এ আক্রান্ত। আর এমন ক্রান্তিকালে বলিউডের তারকারা তাঁদের সাধ্যমতো এগিয়ে এসেছেন। এগিয়ে এসেছেন দক্ষিণী চলচ্চিত্র অঙ্গনের তারকারাও। এবার সেই তালিকায় যোগ হলো তামিল সুপারস্টার বিজয়ের নাম।


হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে জানা যায়, করোনাভাইরাস ত্রাণ তহবিলে তামিল অভিনেতা বিজয় এক কোটি ৩০ লাখ রুপি অনুদান দিয়েছেন। এ তারকাকে সর্বশেষ অ্যাটলি পরিচালিত ‘বিগিল’ সিনেমায় দেখা গেছে, যেটি বক্স অফিসে ব্লকবাস্টার হয়েছিল।

প্রতিবেদনে বলা হয়েছে, প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে ২৫ লাখ রুপি, তামিলনাড়ুর মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে ৫০ লাখ রুপি, কেরালার মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে ১০ লাখ রুপি, ফিল্ম এমপ্লয়িস ফেডারেশন অব সাউথ ইন্ডিয়াকে (এফইএফএমআই) ২৫ লাখ রুপি; অন্ধ্রপ্রদেশ, কর্ণাটক ও তেলাঙ্গানার মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে পাঁচ লাখ রুপি করে এবং কর্ণাটকের পন্ডিচেরিতে পাঁচ লাখ রুপি অনুদান দিয়েছেন বিজয়।

প্রতিবেদনে আরো বলা হয়েছে, তামিলনাড়ুর বিভিন্ন ফ্যান ক্লাবেও অনুদান দিয়েছেন তামিল তারকা বিজয়। তবে অনুদানের পরিমাণ প্রকাশ করা হয়নি।

বিজয়কে আগামীতে লোকেশ কনগরাজ পরিচালিত ‘মাস্টার’ সিনেমায় দেখা যাবে। এতে তিনি কলেজের অধ্যাপকের ভূমিকায় অভিনয় করছেন। এতে আরো অভিনয় করছেন বিজয় সেতুপতি, মালবিকা মোহানন। একটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে আন্দ্রিয়া জেরেমিয়াকে।

এর আগে বলিউডে অক্ষয় কুমার, সালমান খান, শাহরুখ খান, প্রিয়াঙ্কা চোপড়া, ক্যাটরিনা কাইফ, কার্তিক আরিয়ান, ভিকি কুশল, আলিয়া ভাট; দক্ষিণী মহাতারকা রজনীকান্ত, প্রভাস, মহেশ বাবু, আল্লু অর্জুন, তামান্না ভাটিয়াসহ অনেক তারকা করোনাভাইরাস মোকাবিলায় নানা অঙ্কের অনুদান দিয়েছেন।



সময়/বলিউড/২৩৪২০২০

Post Top Ad

Responsive Ads Here