বারান্দা থেকে পড়ে যাচ্ছিলেন শাহরুখ, ধরে ফেলেন সুহানা! - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বৃহস্পতিবার, এপ্রিল ২৩, ২০২০

বারান্দা থেকে পড়ে যাচ্ছিলেন শাহরুখ, ধরে ফেলেন সুহানা!


ক্রীড়াপ্রেমী হিসেবে বলিউড সুপারস্টার শাহরুখ খানের যথেষ্ট পরিচিতি আছে। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) তাঁর মালিকানাধীন দল কলকাতা নাইট রাইডার্সকে ঘিরে তাঁর উন্মাদনাও টেলিভিশনের কল্যাণে দেখেছেন কোটি দর্শক। ক্রমাগত ব্যর্থতার পর ২০১২ সালে শিরোপা জেতে কেকেআর। আর সেই মুহূর্তের একটি ঘটনা সম্প্রতি প্রকাশ্যে আনলেন এই বড় তারকা। 


হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে জানা যায়, কেকেআরের সহ-স্বত্বাধিকারী হিসেবে শাহরুখ বরাবরই ভিন্নমাত্রার ভূমিকা রেখে এসেছেন। দলকে আত্মবিশ্বাসী করে তুলতে ও জয়ের স্পৃহা জাগাতে তাঁর ভূমিকা ছিল চোখে পড়ার মতো।

তবে ২০১২ সালে প্রথম শিরোপা জয়ের পরে খুশিতে আত্মহারা হয়ে যান শাহরুখ। খুশিতে লাফাতে থাকেন। বারান্দায় দাঁড়িয়ে দুই হাত উঁচিয়ে উল্লাস করছিলেন। কিন্তু আরেকটু হলেও বিপত্তি হতে পারত। 

‘আসলে প্রথম জয়ের পর আমি আমার বারান্দা থেকে পড়েই যাচ্ছিলাম। কিন্তু আমার সন্তান, মনে আছে সুহানা আমাকে ধরে ফেলে,’ বলেন শাহরুখ খান। এ মহাতারকা আরো বলেন, জীবনভর তিনি একজন স্পোর্টসম্যান হতে চেয়েছেন।

স্টার স্পোর্টসকে দেওয়া ওই সাক্ষাৎকারে কেকেআরের সাবেক অধিনায়ক গৌতম গম্ভীরও উপস্থিত ছিলেন। স্মৃতিচারণা করে তিনি বলেন, ‘নিলামে শাহরুখ আমাকে বলেছিলেন, এটা তোমার। ইতিহাস তৈরি করো, নয়তো ভাঙো। তিনি কোনো প্রকার হস্তক্ষেপ করবেন না বলেও জানান। আমি কেবল তাঁকে একটি প্রতিজ্ঞা করেছিলাম। আমি জানি না কখন এটা হবে। আমি হয়তো তিন বছর বা ছয় বছর পরে এখান থেকে চলে যেতে পারি, কিন্তু ওই সময়ে এই ফ্র্যাঞ্চাইজি অনেক ভালো অবস্থানে থাকবে, এই প্রতিশ্রুতিই আমি তাঁকে দিয়েছিলাম।’

সম্প্রতি স্বাস্থ্যকর্মীদের জন্য তহবিল সংগ্রহে বৈশ্বিক কনসার্টে যোগ দেওয়ার পর প্রশংসায় ভাসেন শাহরুখ। এরপর টুইটারে ভক্তদের মুখোমুখি হন ‘#আস্কএসআরকে’ সেশনে অংশ নিয়ে। সেখানে ভক্তদের নানা প্রশ্নের জবাব দিয়ে অন্তর্জালে ঝড় তোলেন বলিউডের বাদশাহ। এক ভক্ত শাহরুখ খানকে প্রশ্ন করেন, ‘কীভাবে আপনি এমন ফিট রয়েছেন?’ উত্তরে শাহরুখ বলেন, ‘আমি ধূমপান করি না। দিনে ১০ ঘণ্টা ঘুমায়। সাধারণ জীবনযাপন করি এবং কখনো মিথ্যা বলি না!’




সময়/বলিউড/২৩৪২০২০

Post Top Ad

Responsive Ads Here