ঘুম থেকে উঠে দেখি দরজার সামনে তরকারির ব্যাগ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শুক্রবার, এপ্রিল ১০, ২০২০

ঘুম থেকে উঠে দেখি দরজার সামনে তরকারির ব্যাগ



ঘরে বসে পাবেন ফ্রি কাঁচাবাজার, এ ব্যানারে মানুষের ঘরে ঘরে নিত্যদিনের তরকারি ঘরে পৌঁছে দিচ্ছেন ছাত্রলীগের একঝাঁক কর্মী। ছাত্রলীগ নেতা রুবেল হোসেনের নেতৃত্বে কুমিল্লা শহরের কুচাইতলী-বারপাড়া এলাকায় বুধবার ও বৃহস্পতিবার বিনামূল্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

দেয়া হয়েছে আলু, লাউ, বেগুন, টমেটো, বাঁধাকপি,  পেঁয়াজ ও শাকসহ সাত পদের কাঁচা তরকারি। প্রতি পরিবারকে চার পদের চারটি করে তরকারি দেয়া হয়েছে। সাপ্তাহব্যাপী কুমিল্লার বিভিন্ন এলাকায় বিতরণ কার্যক্রম চলবে।

এ বিষয়ে মোসা. রোখসানা বেগম নামে পূর্ব বারপাড়ার একজন গৃহিনী জানান, সকালে ঘুম থেকে উঠে দরজার সামনে দেখি একব্যাগ তরকারি। আমার স্বামী তখন ঘুমে, চিন্তা করলাম, কে রেখে গেলো। কিছুক্ষণ পর দেখি, সবাই আলোচনা করতেছে। সবার ঘরে ঘরে নাকি ফ্রি তরকারি দিয়েছে।

ব্যতিক্রমী এ উদ্যোগ সম্পর্কে কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এম. রুবেল হোসেন বলেন, এটি কোনো লৌকিকতা নয়। প্রধানমন্ত্রী নির্দেশ করেছেন মানুষের পাশে দাঁড়ানোর জন্য, তার জন্য এ আয়োজন। মানুষ যেন ঘরে থাকে, কোনো মানুষ যেন খাবারের জন্য কষ্ট না পায়, তার জন্য নিজস্ব অর্থায়নে আমাদের ক্ষুদ্র প্রয়াস।  সাতদিন এ বিতরণ কার্যক্রম চলবে। এর পর হয়তো আমরা আবার বসবো নতুন করে, মানুষের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নেব। আগামীদিনেও এভাবে মানুষের পাশে থাকবে দক্ষিণ জেলা ছাত্রলীগ।

এম. রুবেল হোসেন কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করছেন। আগে তিনি কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউট শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক পদে সাফল্যের সঙ্গে দায়িত্ব পালন করেছেন।


সময়/দেশ/কুমি

Post Top Ad

Responsive Ads Here