২৪টি গণপরিবহনকে জরিমানা - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শুক্রবার, এপ্রিল ১০, ২০২০

২৪টি গণপরিবহনকে জরিমানা


সিরাজগঞ্জের উল্লাপাড়া হাটিকুমরুলে শুক্রবার সকালে ২৪টি যানবাহনকে ২৯ হাজার পাঁচশ টাকা জরিমানা করা হয়েছে।

সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে গণপরিবহনে যাত্রী বহনের অপরাধে জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।  

উল্লাপাড়া ইউএনও ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আরিফুজ্জামান ওই জরিমানা করেন। এ সময় তার সঙ্গে হাটিকুমরুল  হাইওয়ে থানার ওসি মো. খায়রুল ইসলাম  ও উল্লাপাড়া মডেল থানার ওসি দীপক কুমার দাশ উপস্থিত ছিলেন।

ইউএনও জানান, সরকার করোনাভাইরাস সংক্রমণ রোধে গণপরিবহনে যাত্রী বহনে নিষেধাজ্ঞা দিয়েছে। কিন্তু মহাসড়কে এখনো কিছু যানবাহন নিষেধাজ্ঞা অমান্য করে যাত্রী বহন করছে। এ অপরাধে ভ্রাম্যমাণ আদালত জরিমানা করেছে।


সময়/দেশ/জেলা

Post Top Ad

Responsive Ads Here