নারায়ণগঞ্জ সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ও জেলা করোনা ফোকাল পারসন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।
বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেন নারায়ণগঞ্জের সিভিল সার্জন মোহাম্মদ ইমতিয়াজ।
তিনি জানান, করোনা আক্রান্তদের সংস্পর্শে গেছেন স্বাস্থ্য কর্মকর্তা। পরে করোনা উপসর্গ দেখা দিলে তিনি কোয়ারেন্টাইনে থাকেন। বুধবার দুপুরে তার নমুনা আইইডিসিআর-এ পাঠানো হয়। বৃহস্পতিবার তার করোনা পজিটিভ আসে।
সদরের ইউএনও নাহিদা বারিক বলেন, আক্রান্ত স্বাস্থ্য কর্মকর্তা আইসোলেশনে রয়েছেন। ফোনের মাধ্যমে যতটুকু সম্ভব কাজ চালিয়ে যাচ্ছেন তিনি।
সময়/দেশ/নাজ

