ফরিদপুরে লক্ষী দাসের হাট কমিটির উদ্যোগে দুঃস্থ্যদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বুধবার, এপ্রিল ২৯, ২০২০

ফরিদপুরে লক্ষী দাসের হাট কমিটির উদ্যোগে দুঃস্থ্যদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

ফরিদপুর প্রতিনিধি :
করোনা ভাইরাস কালিন সময়ে সরকারের সাহায্য সহযোগিতার পাশাপাশি ব্যক্তি, এনজিও, বাজার কমিটি, হাট কমিটির উদ্যোগে চলছে খাদ্য সামগ্রী বিতরণ। আর এমন সব উদ্যোগের কারনে হতদরিদ্ররা কিছুটা হলেও তাদের কষ্ট লাগবের প্রয়াস পাচ্ছে এই বিপর্যয় কালিন সময়ে। তেমনি ভাবে ফরিদপুরের সদর উপজেলার ঈশানগোপালপুর ইউনিয়নের লক্ষীদাসের হাট কমিটির উদ্যোগে সাম্প্রতিক করোনা ভাইরাসের সংক্রমন ঝুঁকির কারণে ৭৪টি কর্মহীন হয়ে পড়া দুঃস্থ্য পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। 


বুধবার বিকেলে লক্ষীদাসের হাটের উপর ঈশান গোপালপুর ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব এ্যাড. সহিদুল ইসলাম মজনু ৭৪টি পরিবারকে খাদ্য সামগ্রী তুলে দেন। 

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ঈশান গোপালপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এস এম সুলতান আহমেদ, ২নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা ইউপি সদস্যা রিংকু দত্ত, লক্ষীদাসের হাট কমিটির সভাপতি মোঃ মোসলেম সেক, সাধারন সম্পাদক চন্দন দত্ত প্রমুখ।


এসময় প্রতিটি পরিবারের হাতে ১৫ কেজি চাল,  ২ কেজি আটা, ১কেজি ডাল,  ১কেজি লবন,  ১কেজি তেল, ১কেজি আলু, ১টি মিষ্টি কুমড়া ও ১টি সাবান। #   

Post Top Ad

Responsive Ads Here