নাজমুল হাসান নিরব:
ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় আজ শুক্রবার দুপুর দেরটার দিকে বজ্রপাতে ২ কৃষকের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন পার্শ্ববর্তী সদরপুর উপজেলার রেহাই রাম নগরের মৃত খালেক মোল্যার ছেলে জয়নাল মেল্যা (৪৫),অন্যজন হলো নয়া ডাঙ্গী গ্রামের টেনু মেল্যার ছেলে হাসেম মোল্যা (৫৮)।
জানা যায়, প্রতিদিনের ন্যয় তারা মাথাভাঙ্গা গ্রামের পদ্মার পারে উন্মুক্ত ক্ষেতে গরু চড়াতে যায়।দুপুরের দিকে হঠাৎ করে আকাশে মেঘ ডাকাডাকি করলে তারা গরু আনার জন্য রওনা দিলে আর ফেরৎ আসে নি। পরে বিকেল ৩ টার দিকে তাদের লাশ উন্মুক্ত ক্ষেতের মধ্যে পাওয়া যায়।
নিহত পরিবারের মাঝে চরভদ্রাসন উপজেলা প্রশাসনের পক্ষ হতে নগত বিশ হাজার টাকা করে অনুদান দেওয়া হয়।এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জেসমিন সুলতানা ,ইউপি চেয়ারম্যান আজাদ খান প্রমূখ।
সময়/নাজ/২৪/৪/২০২০

