চুলের জেদি খুশকি দূর করুন সহজ উপায়ে - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শুক্রবার, এপ্রিল ২৪, ২০২০

চুলের জেদি খুশকি দূর করুন সহজ উপায়ে


খুশকির সমস্যায় ছোট বড় সবাই ভুগে থাকেন! অনেকের চুলে আঠার মতো লেগে থাকে খুশকি। এর থেকে নিস্তার পাওয়া যেন বেশ মুশকিল। তবে দুশ্চিন্তার কিছু নেই। প্রাকৃতিক কয়েকটি উপাদানের মাধ্যমে চটজলদি মাথা থেকে খুশকি দূর করা সম্ভব। জেনে নিন উপায়গুলো-

১. চুলে লেবু, দই এবং তেলের মিশ্রণ ব্যবহার করুন। ১৫ থেকে ২০ মিনিটের জন্য এই মিশ্রণ চুলের রেখে অতঃপর ধুয়ে ফেলুন। প্রতি সপ্তাহে একবার করে এই হেয়ার প্যাকটি চুলে ব্যবহার করুন।

২. চুলে ডিমের কুসুম ব্যবহার করেও খুশকি দূর করতে পারেন। 

৩. শ্যাম্পুর সঙ্গে বেকিং সোডা মিশিয়ে তা মাথায় ব্যবহার করুন। বেকিং সোডা প্রাকৃতিকভাবে খুশকি দূর করে।

৪. চুলে অ্যাপল সিডার ভিনেগার ব্যবহার করে ২০ মিনিট রেখে ধুয়ে ফেলুন। কয়েক দিনের মধ্যেই দূর হবে খুশকি।

৫. শ্যাম্পুর সঙ্গে টি ট্রি অয়েল মিশিয়ে ব্যবহার করুন।

৬. চুলে শ্যাম্পু ও কন্ডিশনার ব্যবহারের পর সামান্য মাউথওয়াশের সঙ্গে পানি মিশিয়ে চুল ধুয়ে নিন। এরপর চুল আর পানিতে ভেজানোর প্রয়োজন নেই। 

এই উপায়গুলোর মাধ্যমে আপনি চুল থেকে জেদি খুশকি সহজেই অপসারণ করতে পারবেন।

সূত্র: টাইমসঅবইন্ডিয়া



সময়/ডেস্ক/২৪৪২০২০

Post Top Ad

Responsive Ads Here