ফরিদপুরের দুই উপজেলার সীমান্তবর্তী জায়গা দখল নিয়ে দু’গ্রুপের সংঘর্ষ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

সোমবার, এপ্রিল ১৩, ২০২০

ফরিদপুরের দুই উপজেলার সীমান্তবর্তী জায়গা দখল নিয়ে দু’গ্রুপের সংঘর্ষ


ফরিদপুর প্রতিনিধি :
ফরিদপুরের সদরপুর ও ভাংগা উপজেলার সীমান্তবর্তী এলাকায় সরকারি জায়গার ঘর তোলাকে কেন্দ্র করে শহিদুল ইসলাম বাবুল ও লাবলু চেয়ারম্যান এর সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। আর এ সংঘর্ষে দুই পক্ষের ১৫ জন আহত হওয়ার ঘটনা ঘটেছে। এদের মধ্যে গুরুতর আহত ৬ জনকে সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়েছে। 


জানা গেছে, গতকাল সোমবার দুপুরে সদরপুর ইউনিয়নের চরব্রাহ্মন্দি ও ভাংগার নাছিরাবাদ ইউনিয়নের সীমান্তবর্তী ভেন্যাতলি বাজার এলাকায় ঘর তোলাকে কেন্দ্র করে এ সংঘর্ষের ঘটনা ঘটে। 


সংঘর্ষর খবর পেয়ে সদরপুর উপজেলার সহকারি কমিশনার (ভূমি) সজল চন্দ্র শীল ও ভাংগা উপজেলার সহকারি কমিশনার(ভূমি) মোঃ আল-আমিনের হস্তক্ষেপে ও দুই থানা পুলিশের সহযোগীতায় পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। 


পরে সদরপুর ইউনিয়নে চেয়ারম্যান শহিদুল ইসলাম বাবুল ও ভাংগা উপজেলার নাছিরাবাদ ইউনিয়নে চেয়ারম্যান লাবলু এলাকায় শান্তি রক্ষার্থে মোচলেকা দিয়ে বিরোধের সমস্যা সমাধান করে।

Post Top Ad

Responsive Ads Here