ফরিদপুরের নগরকান্দায় নছিমন উল্টে চালক নিহত - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

সোমবার, এপ্রিল ১৩, ২০২০

ফরিদপুরের নগরকান্দায় নছিমন উল্টে চালক নিহত

ফরিদপুর প্রতিনিধি: 

ফরিদপুরের নগরকান্দায় নছিমন উল্টে রাস্তার খাদে পড়ে চালক নিহত হয়েছেন। 

সোমবার দুপুরে উপজেলার কাইচাইল ইউনিয়নের বড়নাউডুবি গ্রামের আঞ্চলিক সড়কের এ ঘটনা ঘটেছে। নছিমন চালক বড়নাউডুবি গ্রামের আছমত আলী খানের ছেলে তোফাজ্জেল হোসেন খান বলে জানাগেছে। 

প্রত্যক্ষদর্শীরা জানান, তোফাজ্জেল হোসেন সোমবার দুপুরে আঞ্চলিক সড়ক দিয়ে নছিমন চালিয়ে যাওয়ার সময় নছিমন উল্টে সড়কের পাশে খাদে পড়ে যায়। এসময় চালক নছিমনের নীচে চাপা পড়ে। এলাকাবাসি উদ্ধার করে নগরকান্দা উপজেলা হাসপাতালে নেয়ার পথে মারা যায়।

নগরকান্দা থানার ওসি তদন্ত মিরাজ হোসেন জানান, তোফাজ্জেল হোসেন নামে এক যুবক নিজের নছিমন নিয়ে আকস্মিক ভাবে দূর্ঘটনায় পরে নিহত হয়েছে।

Post Top Ad

Responsive Ads Here