ফরিদপুরে করোনায় মৃতদের দাফনে তরুণ আলেমদের টিম গঠন - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

সোমবার, এপ্রিল ১৩, ২০২০

ফরিদপুরে করোনায় মৃতদের দাফনে তরুণ আলেমদের টিম গঠন


ফরিদপুর প্রতিনিধি :
ফরিদপুরে কওমি মাদ্রাসার ২৪ জন তরুণ আলেমকে নিয়ে একটি টিম গঠন করা হয়েছে যারা করোনা ভাইরাসের কারনে কোন সময় নিহতের ঘটনা ঘটে।  সেক্ষেত্রে তারা এইসব নিহতদের দাফন-কাফনে অংশ নিবে।


ফরিদপুরের পুলিশ সুপার আলিমুজ্জামান আজ সোমবার এই দলের অনুমোদন দিয়েছেন। এ দলের আহ্বায়ক হিসেবে আছেন মুফতী মুস্তাফিজুর রহমান এবং সদস্য সচিব হাফেজ মাওলানা জামিল সিদ্দিকী।


অন্যান্যের মধ্যে রয়েছেন হাফেজ মাওলানা আবু নাসির, হাফেজ মাওলানা খবির হোসাইন, মাওলানা শেহাবউদ্দিন, মাওলানা আবুল আহাদ সিদ্দিকী, মোঃ সাইফুল ইসলাম প্রমুখ।


ফরিদপুরের পুলিশ সুপার আলিমুজ্জামান তরুণ আলেমদের এ উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, প্রত্যেক থানায় ইতিমধ্যে করোনা আক্রান্তদের সৎকারের জন্য পাঁচজন পুলিশ সদস্যের সমন্বয়ে বিশেষ দল গঠন করা হয়েছে। এখন তাদের সাথে যুক্ত হয়ে তরুণ এই আলেমগণ গোসল ও জানাযার ব্যবস্থা করবেন।
 

হাফেজ মাওলানা জামিল সিদ্দিকী বলেন,করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে কোনো মুসলিম ইন্তেকাল করলে প্রশাসনের সহযোগিতা ও সমন্বয়ে লাশ অতি যত্নের সাথে গোসল, জানাযা এবং দাফনের ব্যবস্থা করবো ইনশাআল্লাহ্। প্রিয় নবী (সাঃ) এর উত্তরসূরী হিসেবে কোন মুসলিম যেন জানাযা ব্যতিত দাফন না হয় এবং শেষ গোসল সহ শরীয়াসম্মত ভাবে তাঁর সৎকার হয় সেটিই আমাদের লক্ষ্য। সেচ্ছায় মানবতার খেদমতের মাধ্যমে আমরা আল্লাহকে সন্তুষ্টি করতে চাই।

Post Top Ad

Responsive Ads Here