ত্রাণের নামে কোনো ধরনের লুটপাট সহ্য করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
সোমবার সরকারি বাসভবনে সংবাদ সম্মেলনে এ হুঁশিয়ারি দেন তিনি।
ওবায়দুল কাদের বলেন, এই দুর্যোগের মুহূর্তে একটি গণবিরোধী চক্র অসহায় মানুষের ত্রাণ সামগ্রী ও নিত্য প্রয়োজনীয় জিনিস মজুদ করে চলেছে। এদেরকে প্রতিহত করতে হবে। ত্রাণের নামে কোনো ধরনের লুটপাট সহ্য করা হবে না।
সংকটময় সময়ে কোনো চক্র যেন খাদ্য বা ত্রাণ সামগ্রী মজুত করতে না পারে সে জন্য সবাইকে সজাগ থাকার আহ্বান জানান তিনি।
দেশের এই সংকটে দলীয় কোনো রাজনীতি নয় উল্লেখ করে সেতুমন্ত্রী বলেন, মানুষকে বাঁচানোই হচ্ছে এখন মূল কাজ। সরকারের নিয়মের মধ্যে থাকুন। দেশের সব মানুষকে ঘরে থেকেই এই অদৃশ্য শত্রু করোনা মোকাবিলা করতে হবে। অস্তিত্বের প্রশ্নে সবাইকে জনসমাবেশ এড়িয়ে চলতে হবে।
এ সময় আওয়ামী লীগের পক্ষ থেকে দলের সাধারণ সম্পাদক আগামীকাল বাংলা নববর্ষ উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানান।
সময়/রাজ/দেশ

