মধুখালীতে আলিফ এগ্রো কোং লিঃ এর পক্ষ হতে খাদ্য সামগ্রী বিতরন - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

রবিবার, এপ্রিল ১২, ২০২০

মধুখালীতে আলিফ এগ্রো কোং লিঃ এর পক্ষ হতে খাদ্য সামগ্রী বিতরন


মধুখালী (ফরিদপুর প্রতিনিধি) :

রবিবার দুপুরে ফরিদপুরের মধুখালী উপজেলার কামারখালী ইউনিয়নের সালামতপুর গ্রামে অবস্থিত ‘আলিফ এগ্রোবেসড কোম্পানী লিঃ এর অঙ্গ প্রতিষ্ঠান আলিফ গোট এন্ড ডেইরি ফার্ম এর পক্ষ হতে প্রায় ৫ শত কর্মহীন মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরন করা হয়েছে। খাদ্য সামগ্রী বিতরন করেন প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক (এম.ডি) সাবিনা ইয়াসমিন। 

এ সময় কোম্পানীর চেয়ারম্যান মো.হামিদুর রহমান উপস্থিত ছিলেন।খাদ্য সামগ্রীর মধ্যে চাল, ডাল,  তেল, লবন, আলু, পেয়াঁজ, সাবান এবং নিজস্ব খামারে উৎপাদিত গরুর দুধ বিতরন করা হয়। 

এ সময় সাবিনা ইয়াসমিন বলেন, করোনার কারনে ব্যবসায়িক অবস্থা ভালো না হলেও এলাকার কর্মহীন মানুষের জন্য কিছু খাদ্য সামগ্রী প্রদান করে ভালো লাগছে। কৃষি সম্পর্কিত খামার হওয়ায় এ সকল প্রতিষ্ঠানের প্রতি সরকারের সু নজর দেওয়া উচিৎ বলে তিনি মনে করেন।

Post Top Ad

Responsive Ads Here