চরভদ্রাসনে ঝড়ে বিধ্বস্ত এক অসহায় পরিবারের বসতঘর - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

রবিবার, এপ্রিল ১২, ২০২০

চরভদ্রাসনে ঝড়ে বিধ্বস্ত এক অসহায় পরিবারের বসতঘর


চরভদ্রাসন (ফরিদপুর) প্রতিনিধি ঃ-                             

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা পরিষদের পিছনে বালিয়া ডাঙ্গী গ্রামে জেলখানা সংলগ্ন মৃত মোন্নাফ শিকদারের স্ত্রী রেজিয়া বেগম (৫২) এর একমাত্র বসতি টিনের ঘরটি গত শনিবার দিবাগত রাতে আকস্মিক ঝড়ের কবলে পরে বিধ্বস্ত হয়েছে। একমাত্র বসতি ঘর হারিয়ে উক্ত বিধবা মহিলা খোলা আকাশের নিচে বসবাস করছে বলে ভুক্তভোগী জানিয়েছেন।
    

এ ব্যাপারে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহবুবুল ইসলাম বলেন, “ ক্ষতিগ্রস্থ পরিবার আমাদের এখনো জানায় নাই। সে আবেদন করলে সরকারি সহায়তা পাবে”। আর ইউপি চেয়ারম্যান মোঃ আজাদ খান জানান, “ উক্ত বিধবা মহিলাকে আমি চিনি, রবিবার সকালে তার সাথে দেখা হওয়ার পরও সে আমাকে জানায় নাই”।
    

ক্ষতিগ্রস্থ পরিবার জানায়, ঘটনার রাতে ঘরের মধ্যে শুইয়ে ছিলাম। হঠাৎ ্উত্তর দিক থেকে ঝড় উঠে আসার কিছুক্ষন পর টিনের ছাপড়া ঘরের চাল উড়িয়ে নিয়ে অন্যত্র ফেলে দিল এবং ঘরের ছোন বনের বেড়া ও খুটি বাতাসে উপড়ে ফেলে দিল। এ সময় বিধবা সৌরচিৎকার করে প্রতিবেশীর বাড়ীতে গিয়ে জীবন রক্ষা করেন। সে আরও জানায়, “ পরের দিন রবিবার উপজেলা পরিষদে গিয়েছিলাম। কিন্ত অফিসাররা ত্রাণ বিতরনের কাজে উপজেলার বিভিন্ন জায়গায় ব্যাস্ত ছিল বলে কাউকে পায় নাই”।
                       

Post Top Ad

Responsive Ads Here