বোয়ালমারীতে গরু চোরের উপদ্রবে দিশেহারা গ্রামের মানুষ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

রবিবার, এপ্রিল ১২, ২০২০

বোয়ালমারীতে গরু চোরের উপদ্রবে দিশেহারা গ্রামের মানুষ

ফরিদপুর প্রতিনিধি : 

মহামারী করোনায় বিপর্যয়ের সম্মুখিন তখন বোয়ালমারী উপজেলার সাতৈর ইউনিয়নের মোহনপুর, শিবানন্দপুর ও কেন্দ্রীয় ডোবরা গ্রামের মানুষ গরু চোরের আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছেন।

স্থানীয়রা জানায়, গভীর রাতে গোয়াল ঘর থেকে গরু চুরি করে নম্বরবিহীন ট্রাক বা পিকআপে  উঠিয়ে চস্পট দেয় চোরের দল। গত সপ্তাহে কেন্দ্রীয় ডোবরা গ্রামের মুহম্মদ মোল্লার গোয়াল ঘর এভাবে ৪টি গরু চুরি হয়।

এরপর শুক্রবার রাতে শিবানন্দপুর গ্রামের রাজমিস্ত্রী ফিরোজ শেখের বাড়িতে হানা দেয় তারা। প্রতিবেশীরা চোরের উপস্থিতি টের পেয়ে তাদের ধাওয়া করে। সাথে থাকা পিকআপে করে পালিয়ে যায় চোরেরা।

শিবানন্দপুর-মোহনপুর গ্রামের নিবাসী আলী আকবর নামে রাজেন্দ্র কলেজের এক শিক্ষার্থী জানান, কলেজ ছুটিতে তিনি গ্রামে এসে গরু চোরের উপদ্রবের কথা জানতে পেরেছেন। তিনি বলেন, করোনা মহামারিতে উদ্ভুত পরিস্থিতিতে লোকসান গুনতে হচ্ছে দুগ্ধ খামারিদের। এখন মড়ার উপড়ে খড়ার ঘাঁ এই চোরের উপদ্রব।

সাতৈর ইউনিয়নের ৮ নং ওয়ার্ডেে মেম্বার আব্দুর রাজ্জাক মোল্যা বলেন, গত একমাসে তাদের আশেপাশের কয়েকটি গ্রামের প্রায় ১৫ টি গরু চুরি হয়েছে। এরমধ্যে একরাতে চুন্নু মোল্যা নামে একজনের চারটি গরু চুরি হয়েছে। গ্রামের লোক বাধ্য হয়ে রাত জেগে পালাক্রমে নিজেরাই গ্রাম পাহারার সিদ্ধান্ত নিয়েছে।

এব্যাপারে বোয়ালমারী থানার অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম বলেন, এসব ঘটনার পর ভুক্তভোগীরা থানায় অভিযোগ করেন না বলে অনেক সময় ত্বরিত ব্যবস্থা নিতে বিলম্ব হয়। এব্যাপারে স্থানীয় ফাঁড়ি ও থানা পুলিশ জোরদার টহলের ব্যবস্থা নিবে।

Post Top Ad

Responsive Ads Here