ফরিদপুরে শ্বাস কষ্ট নিয়ে এক রোগির মৃত্যু, নমুনা সংগ্রহ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

রবিবার, এপ্রিল ১২, ২০২০

ফরিদপুরে শ্বাস কষ্ট নিয়ে এক রোগির মৃত্যু, নমুনা সংগ্রহ


ফরিদপুর প্রতিনিধি :

ফরিদপুরের সদরপুর উপজেলার আটোকেরচর ইউনিয়নের আটোকের কালিখোলা গ্রামের কাদের মোল্লা(৫৫) নামে এক রোগির শ্বাস কষ্ট জনিত উপসর্গ নিয়ে মৃত্যুর ঘটনা ঘটেছে। গত রাত ২টার দিকে তার মৃত্যু হয়। সে ওই এলাকার করিম মোল্লার পুত্র। পরে আজ তার নমুনা সংগ্রহ করে চিকিৎসকরা ঢাকায় পাঠায়।

এ বিষয়ে সদরপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ওমর ফয়সাল জানান, গত মধ্যে রাতে উপজেলার আটোকেরচর ইউনিয়নের আটোকের কালিখোলা গ্রামের কাদের মোল্লা নামে এক রোগিকে আমাদের হাসপাতালে নিয়ে আসা হয়। তার আগে তাকে আটরশি হাসপাতালে নেয়া হয়েছিলো। আমাদের কাছে ওই রোগিকে যখন আনা হয় তখন তিনি মৃত অবস্থায় ছিলো। পরিবারের লোকজন তার হ্যার্টের সমস্যা ও শ্বাসকষ্টের কথা জানালে আমরা তার নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠিয়েছি আজ। তার নমুনার ঢাকা থেকে আসলে বলা যাবে তিনি করোনায় আক্রান্ত হয়ে ছিলো কিনা।



Post Top Ad

Responsive Ads Here