ফরিদপুরে হতদরিদ্রদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করলেন শহর আওয়ামীলীগ নেতা হারুন - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শনিবার, এপ্রিল ২৫, ২০২০

ফরিদপুরে হতদরিদ্রদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করলেন শহর আওয়ামীলীগ নেতা হারুন

ফরিদপুর প্রতিনিধি :

ফরিদপুর শহর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাফর ইকবাল হারুন তার ব্যক্তিগত পক্ষ থেকে শহরের তিন’শ হতদরিদ্র পরিবারের মাঝে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার সামগ্রী বিতরণ করেছেন।

শনিবার সকাল ১০টার সময় ফরিদপুর শহরের বদরপুর এলাকায় এলজিইডি কার্যালয়ের সামনে এই ইফতার সামগ্রী বিতরণ করেন তিনি।   

এসময় হারুন বলেন, নভেল করোনা ভাইরাসের কারণে খেটে খাওয়া মানুষগুলো বেশ কষ্টে দিনযাপন করছে। আর এই কষ্টে থাকা মানুষের কথা চিন্তা করে পবিত্র মাহে রমজান উপলক্ষে কিছু ইফতার সামগ্রী তাদের মাঝে তুলে দেয়া হলো।  তিনি বলেন আমি চেষ্টা করছি প্রথম থেকে এইসব অসহায় মানুষের জন্য খাদ্য সহায়তা করার। সামনের দিনেও এই ধারা অব্যাহত থাকবে বলে তিনি জানান। 

খাদ্যসামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, ছোলা, খেজুর, মুড়ি ও চিনি।

এসময় ইফতার সামগ্রী বিতরণ ছাড়াও করোনা ভাইরাসের কারনে কর্মহীন থাকা শতাধিক হিন্দু ধর্মালম্বীদের মাঝে খাদ্য সামগ্রী তুলে দেন তিনি।

Post Top Ad

Responsive Ads Here