জয়পুরহাটে করোনা উপসর্গ নিয়ে যুবকের মৃত্যু, ১০ বাড়ি লকডাউন - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বৃহস্পতিবার, এপ্রিল ০৯, ২০২০

জয়পুরহাটে করোনা উপসর্গ নিয়ে যুবকের মৃত্যু, ১০ বাড়ি লকডাউন



করোনা সংক্রমণের লক্ষণ নিয়ে জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার পৌলুঞ্জ গ্রামের নির্দোষ চন্দ্র (২১) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। মৃত্যুর পর তার বাড়িসহ আশপাশের ১০ বাড়ি লকডাউন করেছে স্থানীয় প্রশাসন। 

পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করেছে জেলা স্বাস্থ্য বিভাগ। মৃত নির্দোষ চন্দ্র ক্ষেতলাল উপজেলার পৌলুঞ্জ গ্রামের সুশিল বর্মনের ছেলে। 

সিভিল সার্জন ডা. সেলিম মিঞা জানান, বগুড়ার একটি খাদ্য কারখানায় কর্মরত শ্রমিক নির্দোষ চন্দ্র গত ৮দিন ধরে জ্বর, সর্দি ও কাশিতে আক্রান্ত ছিলেন। বুধবার রাতে কারখানা কর্তৃপক্ষ অসুস্থ অবস্থায় তাকে ক্ষেতলালে তার গ্রামের বাড়িতে রেখে যায়। পরে তার ডায়রিয়া শুরু হলে হাসপাতালে নেয়ার পথে বৃহস্পতিবার দুপুরে তার মৃত্যু হয়। পরীক্ষার জন্য তার মরদেহ থেকে নমুনা সংগ্রহ করা হয়েছে।

ক্ষেতলাল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরাফাত রহমান বলেন, মৃত ওই যুবক যে নয়টি বাড়ির লোকজনের সংস্পর্শে এসেছিলেন। সেই কারণে তার বাড়িসহ দশটি বাড়ি লকডাউন করা হয়েছে। জেলায় বৃহস্পতিবার পর্যন্ত ৮১ জনকে হোম কোয়ারেন্টাইনে এবং ৫ জনকে আইসোলেশনে রাখা হয়েছে। পরীক্ষার জন্য রাজশাহী মেডিকেলে ১১ জনের নমুনা পাঠানো হয়েছে। তবে এর আগে পরীক্ষার জন্য পাঠানো ২৮ জনের নমুনায় করোনা ভাইরাসের জীবাণু পাওয়া যায়নি।

সময়/দেশ/নাজ

Post Top Ad

Responsive Ads Here