জ্বর-সর্দি নিয়ে একজনের মৃত্যু, ৫ জনের নমুনা সংগ্রহ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বৃহস্পতিবার, এপ্রিল ০৯, ২০২০

জ্বর-সর্দি নিয়ে একজনের মৃত্যু, ৫ জনের নমুনা সংগ্রহ



করোনা সন্দেহে ২৪ ঘণ্টায় লালমনিরহাটের হাতীবান্ধায় জ্বর ও সর্দি নিয়ে একজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে তার মৃত্যু হয়। এছাড়াও পাটগ্রামের তিনজন ও হাতীবান্ধার মৃত ব্যক্তিসহ দুইজনের শরীর থেকে নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

লালমনিরহাট সিভিল সার্জন ও সংশ্লিষ্ট উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র জানায়, বৃহস্পতিবার দুপুরে হাতীবান্ধার সিংঙ্গীমারী ইউনিয়নের দক্ষিণ গড্ডিমারী গ্রামের ৫০ বছর বয়সী এক জ্বর, সর্দি ও বুকের ব্যাথ নিয়ে মৃত্যুবরণ করলে তারও শরীর থেকে নমুনা সংগ্রহ করেন হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসরা। মৃত ওই ব্যক্তি গত ৩ দিন পূর্বে ঢাকায় বোনের মৃত্যু হলে ওই মরদেহ নিয়ে হাতীবান্ধার ধুবনী গ্রামের বাড়িতে এনে দাফন সম্পূর্ণ করেন। এর তিন দিন পরে জ্বর, সর্দি ও বুকের ব্যাথ নিয়ে বৃহস্পতিবার দুপুরে তার মৃত্যু হয়।

এদিকে, পাটগ্রাম উপজেলার ৩২ বয়সী তিন যুবকের জ্বর, সর্দি ও কাশিতে আক্রান্ত হলে। পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য নমুনা সংগ্রহ করেন। ওই তিন যুবক সম্প্রতি ঢাকা থেকে নিজ বাড়িতে আসেন। এ অবস্থায় গত বৃহস্পতিবার তার বাড়ি থেকে হাতীবান্ধা তিন জনের নমুনা রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
লালমনিরহাট সিভিল সার্জন ডা.নির্মলেন্দু রায় জানান, করোনা সন্দেহে হাতীবান্ধার মৃত ব্যক্তির শরীর থেকে নমুনা সংগ্রহসহ জেলার পাঁচজনের নমুনা রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।


সময়/নাজ

Post Top Ad

Responsive Ads Here