দেশে করোনায় নতুন আক্রান্ত সর্বোচ্চ ১১২ জন, ৬২ জনই ঢাকার - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বৃহস্পতিবার, এপ্রিল ০৯, ২০২০

দেশে করোনায় নতুন আক্রান্ত সর্বোচ্চ ১১২ জন, ৬২ জনই ঢাকার



বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে ১১২ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে ৬২ জনই ঢাকার এবং ১৩ জন নারায়ণগঞ্জের। বৃহস্পতিবার (০৯ এপ্রিল) দুপুরে করোনা ভাইরাস নিয়ে নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে আইইডিসিআর পরিচালক মীরজাদি সেব্রিনা ফ্লোরা এ তথ্য জানান।

এ সময় তিনি আরো জানান, নতুন আক্রান্তের ৭০ জন পুরুষ এবং বাকিরা নারী। ২৪ ঘণ্টায় সর্বমোট ১০৯৭ নমুনার পরীক্ষা করা হয় তাতে ১১২ জনের করোনা পজেটিভ আসে। করোনা আক্রান্ত হয়ে যিনি মারা গেছেন তিনি ষাটোর্ধ্ব একজন পুরুষ।

এর আগে বৃহস্পতিবার দুপুরে করোনা নিয়ে নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক নিশ্চিত করেন বাংলাদেশে গত ২৪ ঘণ্টার নতুন করে করোনা শনাক্ত হয়েছে ১১২ জনের দেহে। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৩৩০ জনে। এছাড়া গত ২৪ ঘণ্টায় একজনসহ মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২১ জনে।

সময়/ঢাকা/নাজ

Post Top Ad

Responsive Ads Here