বোয়ালমারীতে রেশন কার্ড ফেরত পেলেন চায়ের দোকানদার - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শুক্রবার, এপ্রিল ২৪, ২০২০

বোয়ালমারীতে রেশন কার্ড ফেরত পেলেন চায়ের দোকানদার


বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি ঃ 

অনলাইন নিউজ পোর্টাল সময় সংবাদ এ নিউজ প্রকাশের পর ফরিদপুরের বোয়ালমারী উপজেলার শেখর ইউনিয়নের ভাটপাড়া গ্রামের চায়ের দোকানদার ওলিয়ার রহমান ফেরত পেলেন তার রেশন কার্ডটি। গত ২২ এপ্রিল উপজেলা নির্বাহী কর্মকর্তা ঝোটন চন্দ ও সহকারী কমিশনার (ভূমি) সাব্বির আহমেদ সংরক্ষিত মহিলা মেম্বার নাজমা ও ইউনিয়ন চেয়ারম্যান মো. ই¯্রাফিল মোল্যাকে ডেকে কার্ডটি ফেরত দেন কার্ডধারী রহমানকে। 

এ সময় বিগত দিনে যে চাল তোলা হয়েছে ওই কার্ড দিয়ে, তাও ফেরত দিতে নির্দেশ দেন ইউএনও ঝোটন চন্দ। তবে তাদের বিরুদ্ধে আইনগত কোন ব্যবস্থা নেওয়া হয়নি বলে জানা গেছে। 

ইউপি চেয়ারম্যান মো. ই¯্রাফিল মোল্যা বলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ঝোটন চন্দ ও সহকারী কমিশনার (ভূমি) সাব্বির আহমেদ অফিসে ডেকে নিয়ে কার্ডধারীকে কার্ডটি ফিরিয়ে দিয়েছেন এবং বিগত দিনে ওই কার্ড দিয়ে যে চাল উঠানো হয়েছে তা কার্ডধারীকে ফেরত দিতে বলেছেন। 


উল্লেখ্য ১০ টাকা দরের চাল বিক্রির শুরু থেকে ওলিয়ার রহমানের নামে একটি কার্ড হয়। কিন্তু কার্ডটি সংরক্ষিত মহিলা মেম্বার নাজমা বেগম ওই কার্ডধারীকে না দিয়ে চাল উঠিয়ে নিয়ে যায় বলে অভিযোগ ছিল। বিষয়টি ইউপি চেয়ারম্যান, মেম্বার, ডিলারের জানা থাকলেও তারা কোন গুরুত্ব দেয় না বলে ওলিয়ার রহমান জানান।

Post Top Ad

Responsive Ads Here